Wednesday, May 13, 2026

টি-২০ বিশ্বকাপে নামার আগে ভারতের ব‍্যাটিং লাইনআপকে ভয় পাকিস্তানের ব‍্যাটিং কোচ হেডেনের

Date:

Share post:

রবিবার টি-২০ বিশ্বকাপে ( t-20 world cup) পাকিস্তানের ( Pakistan) বিরুদ্ধে খেলতে নামছে ভারত ( india)। ইতিমধ্যেই এই হাইভোল্টেজ ম‍্যাচ নিয়ে উত্তেজনা তুঙ্গে। এই ম‍্যাচের আগে ভারতীয় ব‍্যাটিং লাইন-আপকে ভয় পাচ্ছেন পাকিস্তানের ব‍্যাটিং কোচ ম‍্যাথু হেডেন (Matthew Hayden)। বিশেষ করে কে এল রাহুলের ব‍্যাটিংকে সমীহ প্রাক্তন এই অজি ক্রিকেটারের।

এদিন তিনি বলেন,” আমি রাহুলকে বেড়ে উঠতে দেখেছি। পাকিস্তানের জন্য ও খুব বড় ভয়ের কারণ হতে চলেছে। রাহুলকে ছোটবেলা থেকে দেখছি। টি-২০ ক্রিকেটে ওর সংগ্রাম দেখেছি, ওর সাফল্যও দেখেছি। ঋষভ পন্থকে দেখেছি। ক্রিকেটের প্রতি ওর আলাদা রকমের একটা দৃষ্টিভঙ্গি রয়েছে। সুযোগ পেলে বিপক্ষের বোলিংকে ধ্বংস করে দিতে পারে ও। টি-২০ বিশ্বকাপে ভারতের ব‍্যাটিং লাইন শক্তিশালী।”

তবে টি-২০ বিশ্বকাপের মত মঞ্চে পাকিস্তানও তৈরি সেকথা জানান হেডেন। তিনি বলেন,”বাবর আজম, রিজওয়ান এবং ফখর জমানের উপর ভরসা আছে। বিশ্বকাপের মত মঞ্চে শান্ত থাকতে হবে পাকিস্তানের ক্রিকেটারদের। পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত চাপ যাতে দলের মধ্যে তৈরি না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে। আর আমরা সেই দিক গুলোতেই নজর রাখছি।”

আরও পড়ুন:আইপিএলে দল কিনতে এবার আগ্রহ দেখালেন দীপবীর জুটি

advt 19

 

 

Related articles

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...