Sunday, June 14, 2026

ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে: সুস্মিতা দেবের উপর হামলার কড়া নিন্দা অভিষেকের

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূলের (Tmc) জন সম্পর্ক অভিযানে হামলা, সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) আক্রমণের কড়া নিন্দা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। ত্রিপুরায় বিরোধীদের ওপর রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে বলে অভিযোগ করেন অভিষেক।

শুক্রবার, থেকেই ত্রিপুরায় বিশেষ জন সম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে চলছে অভিযান। আস্তাবল বাজার থেকে আমতলি বাজারের কাছে যেতেই তৃণমূলের প্রচার গাড়ি ভাঙচুর করা হয়। আক্রান্ত হন সুস্মিতা দেব। আমতলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে টুইট (Twitte) করেন অভিষেক। তিনি লেখেন
“বিপ্লব দেবের জমানায় দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক বিরোধীদের উপর হামলায় নয়া রেকর্ড করছে ত্রিপুরা।
একজন রাজ্যসভার মহিলা সাংসদের উপর আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। ত্রিপুরায় রাজনৈতিক সন্ত্রাসবাদ চলছে।
সময় ঘনীয়ে এসেছে। ত্রিপুরার মানুষ জবাব দেবেন।”

ত্রিপুরায় বারবার তৃণমূল নেতৃত্বের উপর হামলা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় গিয়েছিলেন, তখন তাঁর উপর হামলা চালায় বিজেপি। বাঁশ দিয়ে তাঁর গাড়িতে আক্রমণ করা হয়। এরপরে তৃণমূলের যুব নেতৃত্বের উপর হামলা হয়। তৃণমূল সাংসদের প্রতিনিধি দল যখন যান, তখন তাঁদের গাড়ি ভাঙচুর করা হয়। ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। এবার সেখানে আক্রান্ত হলেন তৃণমূলের সাংসদ সুস্মিতা দেব। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূল নেতৃত্ব।

advt 19

 

Related articles

FIFA World Cup: শুরুতেই হোঁচট, মরক্কোর বিরুদ্ধে ড্র ব্রাজিলের

  বিশ্বকাপে প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। মরক্কোর বিরুদ্ধে ১-১ করে ড্র করেই বিশ্বকাপ অভিযান শুরু পাঁচবারের চ্যাম্পিয়নদের। ৪-২-৩-১ ছকে...

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...