Sunday, May 24, 2026

ট্রেনে যাত্রী নেই, ১৬টি ট্রেন বাতিল করল রেল কর্তৃপক্ষ

Date:

Share post:

তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। উৎসবের মরসুমেও যাত্রী শূন্য ট্রেন। তাই বাংলা- বিহার ও ঝাড়খণ্ডের মধ্যে সংযোগকারী একগুচ্ছ ট্রেন বাতিল করল ভারতীয় রেল।করোনাকালে যাত্রীর অভাবের কারণেই এই সিদ্ধান্ত বলে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে। মোট ৮ জোড়া ট্রেন বাতিল হয়েছে। একনজরে দেখে নিন বাতিল ট্রেনগুলির তালিকা-

১। ১৮৬৩৩ রাঁচি-পটনা এসি এক্সপ্রেস – ১৮৬৩৪ পটনা-রাঁচি এসি এক্সপ্রেস

 ২। ১২৮৬৫ হাওড়া-পুরুলিয়া এক্সপ্রেস – ১২৮৬৬ পুরুলিয়া-হাওড়া এক্সপ্লেস 

৩। ২২৮৭৫ খড়্গপুর-পুরুলিয়া ইন্টারসিটি এক্সপ্রেস – ২২৮৭৬ পুরুলিয়া-খড়্গপুর ইন্টারসিটি   এক্সপ্রেস

আরও পড়ুন:চেতলায় ঝুপড়িতে অগ্নিকাণ্ড, ২ শিশু-সহ অগ্নিদগ্ধ ৪

  ৪। ২২৮৮৬ টাটা-লোকমান্য তিলক অন্ত্যোদয় এক্সপ্রেস  – ২২৮৮৫ লোকমান্য তিলক-টাটা       অন্ত্যোদয় এক্সপ্রেস

৫। ২২৮৬১ শালিমার-আদ্রা রাজ্যরানি এক্সপ্রেস  -২২৮৬২ আদ্রা-শালিমার রাজ্যরানি এক্সপ্রেস

৬। ১৮১১৩ টাটা-রাঁচি ইন্টারসিটি – ১৮১১৪  রাঁচি-টাটা ইন্টারসিটি

  ৭। ২২৮২১ ঝাড়গ্রাম-পুরুলিয়া বিরসা মুন্ডা এক্সপ্রেস – ২২৮২২ পুরুলিয়া-ঝাড়গ্রাম বিরসা মুন্ডা   এক্সপ্রেস

   ৮। ৬৮৬৪৩ খড়্গপুর-হিজলি ইমু প্যাসেঞ্জার -৬৮৬৪৪ হিজলি-খড়্গপুর ইমু প্যাসেঞ্জার

প্রসঙ্গত, করোনা আবহে ২০২০ সালের মে মাসে হাজারিবাগ টাউন স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি–ওয়াইফাই পরিষেবার ব্যবস্থা করে রেল কর্তৃপক্ষ। দেশের মধ্যে ৬০০০ তম স্টেশন হিসেবে এই স্বীকৃতি মেলে হাজারিবাগ টাউনের। যদিও এই ঘোষণার পর থেকে  এই স্টেশন থেকে আর কোনও যাত্রীবাহি ট্রেন যায়নি।
advt 19

Related articles

দুর্গাপুরে গাড়ি আটকানো মুখ্যমন্ত্রীর ‘কনভয়’ দাঁড়ালো কলকাতার সিগনালে!

ভিআইপি কালচার চলতে দেবেন না। আবার প্রধানমন্ত্রীর অনুকরণে কনভয়ের গাড়ির সংখ্যা কমাবেন। এই প্রতিশ্রুতি দিয়েও শেষ পর্যন্ত যেভাবে...

আইএফএ-র লিগে বেনজির কাণ্ড, ফুটবলারদের মারে গুরুতর অসুস্থ রেফারি

ফুটবল মাঠের রেফারি নিগ্রহের ঘটনা নতুন কোন বিষয় নয়। রেফারি সিদ্ধান্ত মনঃপুত না হলেই তার দিকে তেড়ে যান...

সুরকারের সঙ্গে প্রেম! বছর শেষেই বিয়ে করছেন কাব্য?

শেষ লগ্নে আইপিএল।এবার বিয়ের সানাই বাজছে সানরাইজার্স হায়দরাবাদ দলের মালিক কাব্য মারানের(Kavya Maran )। দলের  সঙ্গে সব সময়...

মোহনবাগান-AIFF ফের সংঘাত, জাতীয় ক্রীড়া নীতি লাগু ফেডারেশনের

আইএসএল মিটতেই ফেডারেশনের(AIFF) সঙ্গে সংঘাত শুরু মোহনবাগানের(Mohun bagan)। আসন্ন ইউনিটি কাপের(Unity Cup)জন্য আয়োজিত ক্যাম্প থেকে মোহনবাগান সুপার জায়ান্ট(Mohun...