Friday, June 19, 2026

তেইশের আগে অ্যাসিড টেস্ট বিজেপি-তৃণমূলের! ত্রিপুরায় পুরভোট ২৫ নভেম্বর, গণনা ২৮ শে

Date:

Share post:

বিরোধী তৃণমূলের (TMC) উপর শাসক বিজেপির (BJP) লাগাতার সন্ত্রাসের অভিযোগের মধ্যেই ত্রিপুরায় পুরভোটের (Tripura Municipality Election) দামামা বেজে গেল। আজ, শুক্রবার বিকেলে সাংবাদিক বৈঠক করে ত্রিপুরা পুরভোটের দিনক্ষণ ঘোষণা করল রাজ্য নির্বাচন কমিশন। আগরতলা পুরনিগম সহ ১৩টি পুর পরিষদ ও ৬টি নগর পঞ্চায়েতের নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করল ত্রিপুরার নির্বাচন কমিশন।

কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২৫ নভেম্বর ত্রিপুরায় পুরভোট। সকাল ৭টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ শেষ হবে বিকেল ৪টে। ২৮ নভেম্বর ত্রিপুরা পুরভোটের ফলপ্রকাশ। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ৪ ডিসেম্বরের মধ্যে ভোটপ্রক্রিয়া শেষ করতে হবে। তার আগে ২৭ অক্টোবর ভোটের বিজ্ঞপ্তি জারি হবে। ৩ নভেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে মনোনয়ন। ৫ নভেম্বর মনোনয়ন স্ক্রুটিনি করা যাবে। ৮ নভেম্বর দুপুর ৩টের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কোভিড বিধি মেনেই সম্পন্ন করতে হবে ভোট প্রক্রিয়া। আর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ত্রিপুরা পুরসভা এলাকাগুলিতে নির্বাচনী বিধি লাগু হয়ে গেল।

কমিশনের তথ্য অনুসারে, পুরসভা এলাকায় রাজ্যের মোট ভোটার ৫ লক্ষ ৯৪ হাজার ৭৭২ জন অংশ নেবেন। তার মধ্যে মহিলা ভোটার ৩ লক্ষ ৭ হাজার ৭৭ জন। বাকি ২ লক্ষ ৯৩ হাজার ৯৭৯ জন পুরুষ ভোটার। মোট ৭৭০টি বুথে ভোটগ্রহণ হবে। ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা থাকবে। কিছু কিছু বুথে হবে ভিডিওগ্রাফিও। এছাড়াও প্রতি ক্ষেত্রে মানতে হবে ।

উল্লেখ্য, এদিনই পশ্চিমবাংলার কায়দায় ত্রিপুরায় জনসংযোগ শুরু করল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব ও সুবল ভৌমিকের নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। ‘দিদির দূত’ নাম প্রতীকী গাড়ির মাধ্যমে জনসংযোগ শুরু হয় জেলায় জেলায়। যদিও আমতলিতে জনসংযোগ কর্মসূচির সময় রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব-সহ তৃণমূল কর্মীদের উপর ওঠে হামলার অভিযোগ। ভাঙচুর করা হয়েছে সাংসদের গাড়ি। ব্যাগ ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগও ওঠে। গোটা ঘটনায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল।

এই ঘটনার প্রতিবাদে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ সহ শীর্ষ নেতৃত্ব ত্রিপুরায় বিজেপির লাগাতার সন্ত্রাসের তীব্র নিন্দা করেছেন। তৃণমূলের দাবি, ত্রিপুরায় বিজেপির পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মানুষ বিজেপির সঙ্গে নেই। এবার তৃণমূলের নেতৃত্বে ত্রিপুরায় আসল বিপ্লব শুরু হবে। সব মিলিয়ে তেইশের বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরা পুরভোট শাসক-বিরোধী সব দলের কাছেই অ্যাসিড টেস্ট হতে চলেছে।

আরও পড়ুন- নজরে নির্বাচন: উত্তরপ্রদেশে ক্ষমতায় এলে ছাত্রীদের মোবাইল ও স্কুটি দেওয়ার প্রতিশ্রুতি প্রিয়াঙ্কার

advt 19

 

 

Related articles

আরজি কর কাণ্ডে ইন্দিরা-সহ ২ সাসপেন্ডেড অফিসারের বয়ান রেকর্ড

কলকাতার আরজি কর (R G Kar Case) হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণ - খুনের ঘটনায় এবার তৎকালীন ডিসি সেন্ট্রাল...

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...