Tuesday, April 28, 2026

“ভেড়া ছিল, এখন ছাগল এসেছে!” বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দিলীপ-সুকান্তকে খোঁচা অনুব্রতর

Date:

Share post:

ফের প্রকাশ্যে রাজ্য বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আর সেই বিষয়টিকে তুলে ধরেই এবার নজিরবিহীনভাবে বঙ্গ বিজেপির বর্তমান ও প্রাক্তন সভাপতিকে খোঁচা দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

তৃণমূল জেলা সভাপতি এদিন বিজেপির দ্বন্দ্ব নিয়ে বলেছেন, ”আগে এক ভেড়া ছিল, এখন এক ছাগল এসেছে, ছাগল আর ভেড়ার বুদ্ধি কেমন হবে? যেমন ছাগল, তেমন ভেড়া। আগে যে রাজ্যের বিজেপি প্রেসিডেন্ট ছিল সে ভেড়া, এখন যে প্রেসিডেন্ট সে ছাগল। এক ভেড়া আর এক ছাগল গিয়েছে, মানুষ মানবে কেন ওদের?”

প্রসঙ্গত, শুক্রবার জেলা সফর শুরু করেন দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদার। আর সেখানেই যত বিপত্তি। পূর্ব বর্ধমানের কাটোয়ার দাঁইহাটে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠককে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতির সামনেই তুমুল সংঘর্ষে জড়িয়েছেন বিজেপি কর্মী-সমর্থকরা। মাটিতে ফেলে একে অপরকে মারধর চলেছে। দিলীপ ঘোষকে শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। পাল্টা দিলীপ ঘোষ নিজের দলের কর্মী-সমর্থকদের পুলিশ দিয়ে ঠেঙানি খাওয়ানোর হুমকি দেন। সব মিলিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আর যা নিয়ে বিজেপির প্রাক্তন ও বর্তমান রাজ্য সভাপতিকে ব্যক্তি আক্রমণের পাশাপাশি খোঁচা দিয়েছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি।

আরও পড়ুন- টি-২০ ফর্ম‍্যাটে বিরাটের অধিনায়কত্ব ছাড়া নিয়ে কী বললেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়?

advt 19

 

 

Related articles

দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, ‘WORRY’ লিস্ট প্রকাশ কমিশনের

হাতে আর মাত্র ২৪ ঘণ্টাও বাকি নেই, বুধবার রাজ্যে দ্বিতীয় দফার বিধানসভা ভোট (West Bengal Election 2026 Phase...

দ্বিতীয় দফার ভোটের আগে মঙ্গলের ভোরে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ কমিশনের 

ছাব্বিশের ভোটের শেষ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ প্রকাশ করল নির্বাচন কমিশন । ভোটাধিকার পেলেন ১৪৬৮ জন। মধ্যরাতে তালিকা প্রকাশের...

ভোটের মুখে আচমকা অকেজো কলকাতা পুলিশের ওয়ারলেস পরিষেবা! 

নির্বাচনী আবহে হঠাৎ বিপাকে কলকাতা পুলিশের ওয়ারলেস যোগাযোগ ব্যবস্থা(wireless communication system by Kolkata Police)। সোমবার বিকেলের এই ঘটনায়...

SOP তৈরির কাজ কতটা এগোলো, ইমপা- ফোরাম বৈঠক শেষে জানালেন পিয়া- প্রসেনজিতরা

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Bandopadhyay) যেন গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে (Tollywood Industry) এক...