Monday, May 18, 2026

ত্রিপুরা: সুস্মিতার উপর হামলার প্রতিবাদে ডিজিকে ডেপুটেশন, প্রতিবাদ মিছিল তৃণমূলের

Date:

Share post:

ত্রিপুরায় তৃণমূলের উপর ফের বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে শনিবার দুপুর ১২ টায় ত্রিপুরার ডিজির কাছে ডেপুটেশন দেবেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। সাংসদ ডাঃশান্তনু সেন, মন্ত্রী মলয় ঘটক, সুবল ভৌমিক, আশিসলাল সিং সহ স্থানীয় তৃণমুল নেতৃত্ব উপস্থিত থাকবেন। এরপর বিকেল ৪ টেয় আগরতলায় হবে প্রতিবাদ মিছিল। বিকেল ৫.৩০ থেকে আগরতলা জিবির মোড়ে হবে বিশাল প্রতিবাদ সভা। শুক্রবার রাতে ত্রিপুরায় বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন ত্রিপুরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

‘ত্রিপুরার জন্য তৃণমূল’ এই কর্মসূচি করতে গিয়ে ফের সে রাজ্যে আক্রান্ত হয় তৃণমূল কংগ্রেস। আমতলি বাজারে দলের গাড়ি ভাংচুর করে বিজেপি’র গুণ্ডারা। গাড়িতে ছিলেন তৃণমূল কংগ্রেসের ত্রিপুরা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।

এই প্রসঙ্গে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন , ‘বিপ্লব দেবের নেতৃত্বে গুন্ডারাজ এক নতুন মাত্রায় পৌঁছে গিয়েছে। প্রত্যেক দিন রেকর্ড তৈরি করছে। ত্রিপুরা বিজেপির আমাদের রাজ্যসভার মহিলা সাংসদকে এভাবে আক্রমণ অত্যন্ত লজ্জাজনক। সময় এসে গিয়েছে ত্রিপুরার মানুষ এর উত্তর দেবে’।

আরও পড়ুন- উপনির্বাচন: শনিবার গোসবা-খড়দহ জোড়া জনসভা “সেনাপতি” অভিষেকের

advt 19

 

 

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...