Sunday, June 28, 2026

দিনহাটা উপনির্বাচন: রেকর্ড মার্জিন নিতে এককাট্টা তৃণমূল

Date:

Share post:

আর কোনও ভুল বোঝাবুঝি নেই৷ উদয়ন গুহকে জেতাতে হাতে হাত ধরে প্রচারে নামল তৃণমূল কংগ্রেস৷ শুক্রবার দিনহাটা অলোক নন্দী ভবনে রাজ্য তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত বক্সির মিটিংয়ে দেখা গেল এমনই ছবি। সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া, জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন, প্রাক্তন মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন যেমন ছিলেন, তেমনই ছিলেন জেলার নেতা পার্থপ্রতিম রায়, আব্দুল জলিল আহমেদ।

জেলার সব নেতাকে পাশে বসিয়ে এদিন অলোক নন্দী ভবনে মিটিং করেন সুব্রত বক্সি। তিনি নির্দেশ দিয়েছেন সকলকে একসঙ্গে প্রচারে ঝাঁপিয়ে পড়তে৷ দিনহাটা শহর ও গ্রামীণ এলাকায় জেলা নেতাদের কয়েকটি ভাগে ভাগ হয়ে প্রচার করবেন। কে কোন এলাকায় প্রচার করবেন সে ব্যাপারেও প্রাথমিক আলোচনা হয়েছে৷ রাজবংশী জনজাতি বেশি এমন এলাকায় সভা করতে বলা হয়েছে পার্থপ্রতিম রায়, বিনয়কৃষ্ণ বর্মনদের। সংখ্যালঘু নেতা আব্দুল জলিল আহমেদদের বলা হয়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচারে জোর দিতে। তৃণমূল কংগ্রেস প্রার্থী উদয়ন গুহ বলেছেন, সকলে মিলে একসঙ্গে প্রচারের কাজ শুরু করেছেন৷ এতেই বিজেপি হারছে উপনির্বাচনে তা নিশ্চিত বলা যায়। উদয়ন গুহ নিজেও তাঁর মত করে দিনহাটা চষে বেড়াচ্ছেন।

আরও পড়ুন- মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস নেতা খুনে অভিযুক্ত গ্রেফতার

 

advt 19

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...