Saturday, June 20, 2026

মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস নেতা খুনে অভিযুক্ত গ্রেফতার

Date:

Share post:

তিন মাসের চেষ্টায় মিলল সাফল্য। মঙ্গলকোটের তৃণমূল কংগ্রেস নেতা অসীম দাস খুনের শার্প শুটার ওবায়েদুর রহমান ওরফে সুরজকে জালে তুলল সিআইডি। মুম্বইয়ের নিউ মানালি থানার মানালি এলাকায় নির্মীয়মাণ এক আবাসনে শ্রমিকের কাজ নিয়েছিল সুরজ। খবর পেয়ে পৌঁছে যায় সিআইডি। গ্যাস ওভেন সারাতে যাওয়ার সময় রাস্তা থেকে পাকড়াও করা হয় তাকে।

ট্রানজিট রিমান্ডে এনে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। সেই সঙ্গে তাকে টিআই প্যারেডে হাজির করানোর আবেদনও মঞ্জুর করেন অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালত। সুরজ কীভাবে অপারেশন চালিয়েছিল বা তাকে চেন্নাইয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে কেউ সাহায্য করেছিল কি না, খতিয়ে দেখছেন সিআইডি গোয়েন্দারা।

সিআইডি সূত্রের খবর, ১২ জুলাই সন্ধ্যায় বীরভূমের ঘিদহ গ্রামের বাসিন্দা সুরজই মোটরবাইকে চেপে এসে মঙ্গলকোটের লাখুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম দাসকে (৫০) গুলি করে খুন করে। ১৬ জুলাই তদন্তভার নেয় সিআইডি। বীরভূমের পাড়ুই থানা এলাকার ঘিদহ গ্রামের বাসিন্দা সুরজের টিকি পেতে বেগ পেতে হয়েছে। অপরাধীদের হদিশ পেতে মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিংই সবথেকে বড় অস্ত্র গোয়েন্দাদের। সুরজ মোবাইল ব্যবহার করত না।

আরও পড়ুন- উপনির্বাচন: শনিবার গোসবা-খড়দহ জোড়া জনসভা “সেনাপতি” অভিষেকের advt 19

 

 

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...