Wednesday, June 24, 2026

ছেলের জন্য আশঙ্কিত কিং খান!! 

Date:

Share post:

১৯ দিন হল চোখের মণি বড় ছেলে আরিয়ান (Aryan Khan & Shahrukh Khan) এখনো বাড়ি ফেরেনি। এর আগে এর বহু বছর ছেলে বাড়ির বাইরে ছিল । কিন্তু তখন ছিল তার নিজের পড়াশুনার প্রয়োজনে। কিন্তু এখন ছেলে কারাগারে বন্দি । আর্থার রোড জেলে কয়েদি নম্বর ৯৫৬ । শাহরুখ রোজই খবর পাচ্ছেন ছেলে জেলের খাবার খেতে পারছে না। ঘুম হচ্ছে না । কারো সাথে কথা বলছে না । ছেলের কষ্ট আর সহ্য হচ্ছে না বাবার । বাবাও তো এদিকে নাওয়া-খাওয়া সব ছেড়েছে । শুটিং তো কবে থেকেই বন্ধ । বাবা চাইছেন বাড়ি থেকে ছেলের জন্য খাবার পাঠাতে। কিন্তু তাতেও বাদ সাধতে পারে আদালত। এখন কী করবেন শাহরুখ ? এই ছেলে যে জুহুর সাগরপাড়ে বিলাসবহুল প্রাসাদে এত কাল কাটিয়ে বড় হয়েছে। বলিউডের অন্দরে আরিয়ান খানকে রাজপুত্র বলেই জানে সবাই । অথচ মাদক কাণ্ডে

তার ঠিকানা এখন গরাদের ওপারে। দিন কয়েক আগে শাহরুখ খান ফ্যান গ্রুপ থেকে কিং খানের একটি পুরনো সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় । শাহরুখ সন্তানস্নেহে কতটা অন্ধ এবং মুগ্ধ তা সেই সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন । কী বলেছিলেন সেখানে ? সেখানে ‘কফি উইথ করণ”-এ কাজলের পাশে বসে শাহরুখ। সন্তানদের কথা জিজ্ঞাসা করতে কিং খান বলেছেন, ‘‘নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিই, তার অর্থই হল সন্তান। আমার ছেলেমেয়ের দিকে যদি কোনও গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।’’ আর সেখানেই তাঁর ভয়, ‘‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ভয় পাই আমি বার বার। তাদের জন্য আমি সব কিছু পিছনে ফেলে রাখতে পারি।’’এই পুরনো ভিডিয়োটি ফেসবুকে ভাইরাল হয়ে গিয়েছে । সকলেই শাহরুখকে ভরসা দিচ্ছেন। সকলের প্রার্থনা, আরিয়ান যেন তাড়াতাড়ি জামিন পেয়ে বাড়ি ফেরেন।

advt 19

 

 

Related articles

মিড ডে মিলে ডিমের দাবি থেকে ‘উপযুক্ত’র ব্যাখ্যা চেয়ে গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন কুণালের

কলকাতার সরকারি স্কুলে মিড ডে মিলে দায়িত্ব দেওয়া হচ্ছে ইসকনকে। ফলে সেই পাতে পড়বে না ডিম। বুধবার, বিধানসভার...

কোহলির ফিটনেস নিয়ে কাটল ধোঁয়াশা, হার্দিককে নিয়ে বিরাট জল্পনা

বিরাট কোহলির (Virat Kohli) ফিটনেস নিয়ে ধোঁয়াশা কাটল। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন কিং কোহলি। কয়েকদিন আগেই ইংল্যান্ডের...

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...