Saturday, May 16, 2026

প্রাক্তন সেনাদের চিকিৎসায় বরাদ্দবৃদ্ধির দাবি সুদীপের

Date:

Share post:

প্রাক্তন সেনাদের জন্য সুখবর। তাঁদের স্বাস্থ্য ও চিকিৎসাখাতে বাড়তি ২০০০ কোটি টাকা বরাদ্দের দাবি জানালেন তৃণমূল নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। প্রতিরক্ষা কনসালটেটিভ কমিটির বৈঠকে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং নীতিগতভাবে সম্মত হয়েছে। এখন এই খাতে বাজেট বরাদ্দ ৩৩২১ কোটি টাকা। ই সি এইচ এস নামের এই স্কিমে উপকৃত হবেন বহু প্রাক্তন সেনাকর্মী। বেঙ্গালুরুতে চলছে এই সংসদীয় কমিটির বৈঠক। এখানে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গেও তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সুদীপ এদিন যে প্রস্তাবটি দেন তা কার্যকর হলে সেনাপরিবারগুলি চিকিৎসার প্রশ্নে আরও সুরক্ষিত হবেন।

আরও পড়ুন:উত্তরসূরি বাছাইয়ের আগেই দু-টুকরো অখিল ভারতীয় আখড়া পরিষদ

advt 19

 

 

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...