Tuesday, March 31, 2026

উত্তরাখণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

উত্তরাখণ্ডে (Uttarakhand) ট্রেকিংয়ে গিয়ে প্রকৃতির রোষের মুখে পড়ে মৃত্যু হয়েছে বাংলার ৫ জনের। সোমবার তাঁদের দেহ নিয়ে আসা হয়েছে রাজ্যে। সোমবার শিলিগুড়িতে (Siliguri) প্রশাসনিক বৈঠকে যোগ দিয়ে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি বলেন, ”উত্তরাখণ্ডে অনেকে মারা গিয়েছে। আমরা খুবই দুঃখিত। সমবেদনা জানাচ্ছি।”

মুখ্যমন্ত্রী আরও বলেন,”বাইরে উত্তরাখণ্ডে অনেকে মারা গিয়েছে। আজ ৫ জনের দেহ এসেছে রাজ্যে। আরও আসবে। আমরা এই অবস্থায় খুবই দুঃখিত। পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।”

আরও পড়ুন-ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় বিশ্বভারতী! পরিদর্শনে ইউনেস্কোর প্রতিনিধিদল

রবিবার থেকে ৫ দিনের উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী এবার খানিকটা অসুস্থ শরীরেই উত্তরবঙ্গ সফরে বেরিয়েছেন বলেছেন নিজেই জানিয়েছেন‌।

উত্তরাখণ্ডের তুষারধসে নিহত ৫ অভিযাত্রীর দেহ আজ কলকাতায় (Kolkata) নিয়ে আসা হয়েছে। তবে এখনও কয়েকজন নিখোঁজ। নিখোঁজদের জন্য কি রাজ্য থেকে কোনও উদ্ধারকারী দল পাঠানো হবে? এখনও তা জানা যায়নি।

advt 19

 

Related articles

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...

পশ্চিম এশিয়ার যুদ্ধে আটকে ‘কিং’! ব্যাহত শাহরুখের আগামী ছবির শ্যুটিং

ইরান-ইজরায়েল- আমেরিকার যুদ্ধের আঁচ এবার শাহরুখের (SRK) জীবনে! তিনবছর পর বড়পর্দায় ফিরতে চলেছেন কিং খান (Shahrukh Khan)। বলিউড...