Wednesday, June 24, 2026

শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন

Date:

Share post:

শুরু হচ্ছে বিধানসভার (West Bengal Assembly) শীতকালীন অধিবেশন। নভেম্বর (November) মাসের প্রথমদিন থেকে শুরু হবে অধিবেশন। চলবে আগামী ১৮ তারিখ পর্যন্ত। সোমবার বিধানসভায় স্পিকারের ঘরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Banerjee) সঙ্গে আসন্ন অধিবেশন নিয়ে বৈঠক করেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সেই বৈঠকেই আসন্ন অধিবেশনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর

এবারের অধিবেশনে একাধিক বিল আনার পরিকল্পনা রয়েছে সরকার পক্ষের। সে সব নিয়েও আলোচনা হয় দু’জনের। তবে ঠিক কোন কোন বিল আনা হবে তা এদিন জানানো হয়নি। পার্থ চট্টোপাধ্যায় পরে জানাবেন বলে জানিয়েছেন। অধিবেশনের শুরুর দিন দুপুর একটার সময় বিধানসভার বিএ বা বিজনেস অ্যাডভাইসরি কমিটির (Business Advisory Committee) বৈঠক রয়েছে বলেও তিনি জানান।

advt 19

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...