Friday, May 15, 2026

শিবপুরে আইনজীবকে ধারালো অস্ত্রের কোপ, গ্রেফতার ২

Date:

Share post:

হাইকোর্টের এক আইনজীবীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হল দুষ্কৃতীরা। এভাবে প্রকাশ্যে আইনজীবীর ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে । মঙ্গলবার দুপুরে এই ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুরে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, প্রোমোটিং নিয়ে বিবাদের জেরেই এই হামলা। ওই ঘটনায় এখনো পর্যন্ত চাঁদ এবং গোপী নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে শিবপুর থানার পুলিশ।

 

গুরুতর জখম ওই আইনজীবীর নাম তনভির আলম। বাড়ি শিবপুরের কাজিপাড়ায়। তনভির পেশায় হাইকোর্টের আইনজীবী। মঙ্গলবার সকালে তিনি কাজিপাড়ায়, তাঁর দফতরে ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে এবং সকাল ১১টা থেকে সাড়ে ১১টা নাগাদ কয়েক জন দুষ্কৃতী তাঁর দফতরে আসে। ঘরে ঢুকেই ধারালো অস্ত্র বার করে তারা চড়াও হয় তনভিরের উপর। ওই আইনজীবীকে এলোপাথাড়ি কোপ মারতে থাকে তারা। তনভির হাতে এবং শরীরের অন্যান্য অংশে আঘাত পান। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত দুজনকে গ্রেফতার করেছে । কী কারণে এই ঘটনা ঘটলো, এই ঘটনার পিছনে আর কে কে আছে সেইসব খতিয়ে দেখছে পুলিশ। কোনোরকম সম্ভাবনাই উড়িয়ে দেয়া যাচ্ছে না । জখম আইনজীবী হাসপাতালে চিকিৎসাধীন।

advt 19

 

 

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...