Thursday, June 25, 2026

ভাইফোঁটার আগেই আবারও বাংলাদেশি ইলিশ ঢুকছে কলকাতায়

Date:

Share post:

ফের ইলিশ আসছে কলকাতায়। ভাইফোঁটার আগেই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ ঢোকার কথা কলকাতায়। ঢাকার বাণিজ্য মন্ত্রণালয়ের তরফে ফের ইলিশ পাঠানোর আশ্বাস মিলেছে। বাংলাদেশের উপসচিব পর্যায়ের আধিকারিক তানিয়া ইসলামের স্বাক্ষর করা একটি নির্দেশিকা ঢাকার সচিবালয় থেকে মঙ্গলবারই প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, ইলিশের প্রজননের মরসুম পড়ায় ৪ থেকে ২৫ অক্টোবর বাংলাদেশে ইলিশ ধরা, অন্য কোথাও নিয়ে যাওয়া, বাজারজাত করে ইলিশ বিক্রি করা, সবই পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। সব মিলিয়ে বাংলাদেশে ১১৫ জন ইলিশ রফতানিকারীকে ৪০ মেট্রিক টন করে ইলিশ ভারতে পাঠানোর ছাড়পত্র দিয়েছিল ঢাকা। সেই ৪৬০০ মেট্রিক টন ইলিশের মাত্র ১০৮০ মেট্রিক টন গত ৪ অক্টোবরের মধ্যে এসে পৌঁছেছিল। প্রধানত পেট্রাপোল সীমান্ত ছাড়া ত্রিপুরা দিয়েও অল্প কিছু ইলিশ এ দেশে ঢুকেছিল। এর পরই বাংলাদেশে ইলিশ ধরা নিষিদ্ধ হয়। তারপরেই সিদ্ধান্ত হয় আবারও ইলিশ পাঠানো হবে কলকাতায়।

রাজ্যের ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সচিব সৈয়দ আনোয়ার মাকসুদের মতে, ৫ নভেম্বরের মধ্যে ঢাকা থেকে প্রায় ১০০০ টন মতো ইলিশ ঢুকবে।জানা গিয়েছে, বুধবার পেট্রাপোল সীমান্ত দিয়ে এ রাজ্যে ইলিশ ঢোকার কথা । তারপর শিলিগুড়ি শহর কলকাতার বড় বড় বাজারগুলিতে ইলিশ আসতে আরো একদিন অর্থাৎ বৃহস্পতিবার।

advt 19

 

 

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...