Thursday, May 14, 2026

আরিয়ান কাণ্ডের অন্যতম সাক্ষী ধরা পড়ল পুণে থেকে

Date:

Share post:

ক্রুজ মাদক কাণ্ডে (Mumbai cruise Drug Case)নয়া মোড় । বহু খোঁজাখুঁজির পর অবশেষে পুনে থেকে ধরা পড়ল মুম্বই মাদককাণ্ডে এনসিবি-র অন্যতম সাক্ষী কিরণ গোসাভি (Kiran Gosavi)। শাহরুখ-পুত্র আরিয়ান খানের (Aryan Khan) সঙ্গে সেলফি তুলে বিতর্কে জড়িয়েছিলেন এই গোসাভি। এনসিবি গোপন সূত্রে খবর পেয়েছিল যে লখনউ নয়, পুণেতে লুকিয়ে রয়েছেন গোসাভি। এরপরই এনসিবির নেতৃত্বে মঙ্গলবার থেকে পুলিশ পুণের ১৬টি জায়গায় গোসাভির খোঁজে তল্লাশি চালায়। মুম্বই পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট তিনটি দল তৈরি করা হয়েছিল। এরমধ্যে দুটি দল উত্তর প্রদেশে তল্লাশি চালায়, আর একটি দল আলাদাভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছিল।

এদিকে কিরণ গোসাভির দেহরক্ষী প্রভাকর কয়েকদিন আগেই দাবি করেছিলেন যে তিনি কিরণ গোসাভিকে ফোনে কথা বলতে শুনেছিলেন যে শাহরুখপুত্রের জামিনের জন্য ২৫ কোটি টাকা আদায়ের পরিকল্পনা চলছে। প্রভাকরের দাবি, কিরণ গোসাভির পরিকল্পনা ছিল শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির সঙ্গে যোগাযোগ করে ২৫ কোটি টাকা দাবি করা। জানা গিয়েছে শেষ পর্যন্ত নাকি ১৮ কোটিতে রফা করার পরিকল্পনা হয়েছিল । আর তারমধ্যে ৮ কোটি টাকাই নাকি দেওয়া হত মাদক কান্ডের অন্যতম তদন্তকারী অফিসার এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়েকে। যদিও প্রভাকর এর এই দাবি এখনো সত্য বলে প্রমাণ হয়নি গোটা বিষয়টি নিয়ে পৃথকভাবে তদন্ত চলছে।

advt 19

 

 

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...