Saturday, June 27, 2026

কলকাতায় সেঞ্চুরি পার করল ডিজেল

Date:

Share post:

পেট্রোলের (Petrol Price) দাম আগেই একশ পার করেছে। বাকি ছিল ডিজেল (Diesel) । এবার কলকাতায় ডিজেলের (Diesel Price crossed century) দাম সেঞ্চুরি পার করল। যদিও কয়েকটি জেলায় ইতিমধ্যেই ডিজেলের দাম ১০০ পার করে ফেলেছে । ভারত পেট্রোলিয়ামের আজকের ডিজেলের দাম ১০০ টাকা ১৬ পয়সা। পেট্রোলের দাম ১০৮ টাকা ৮০ পয়সা।

জ্বালানির এই ক্রমাগত ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস অবস্থা উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত, সাধারণ খেটে খাওয়া মানুষ। জ্বালানির দাম বাড়তে থাকায় চড়চড়িয়ে বাড়ছে বাজারের প্রতিটি অত্যাবশ্যকীয় জিনিসের দাম । সবজি- চাল -ডাল -আটা- মাছ-মাংস সবই নাগালের বাইরে চলে যাচ্ছে। রোজকারের ডাল-ভাত জোটাতেই হিমসিম খাচ্ছেন ক্রেতারা। প্রবল ভোগান্তিতে ব্যবসায়ীরাও।

খুব স্বাভাবিক ভাবেই পকেটে টান সাধারণ মানুষের। এর আগে দেশের ইতিহাসে এই ভাবে রেকর্ড গতিতে জ্বালানির দাম বাড়েনি বলেই মত বিশ্লেষকদের। পুরুলিয়ার ঝালদায় ডিজেল ১০০ টাকা ১৪ পয়সা প্রতি লিটার। কলকাতা ও রাজ্যের অন্যত্র ১০০ টাকা । দেশের অন্তত ১২টি রাজ্যে ডিজেল অতিক্রম করেছে ১০০ টাকা। পেট্রল ১০০ টাকা পেরিয়েছে দেশের সব রাজ্যের রাজধানীতেই। আন্তর্জাতিক বাজারে এক বছরে দ্বিগুণ হয়েছে ব্যারেল প্রতি জ্বালানির দাম। যদিও বিশেষজ্ঞদের মতে, বিশ্ব অর্থনীতি চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে তেলের চাহিদা বাড়ছে। তার ফলেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানির দাম । অথচ অবাক কান্ড, দেশে তেলের দাম এইভাবে বাড়লেও কেন্দ্রীয় সরকারের তরফে এখনও জ্বালানি তেলের উপর কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। কেন্দ্রের মতে , যদি জ্বালানি তেলের উপর লিটার প্রতি ৫ টাকা এক্সসাইজ ডিউটি কমানোও হয় তাহলে তেলের বাড়তি দাম থেকে মাত্র ০.২০ শতাংশ কম হবে। যা এমনকিছু প্রভাব ফেলবে না বাড়তি দামে। প্রসঙ্গত ২০২০ সালে মার্চ থেকে ২০২১ এর মাঝামাঝি পর্যন্ত কেন্দ্রীয় সরকার পেট্রোপণ্যের এক্সসাইজ ডিউটি থেকে ৩.৩৫ কোটি টাকা আয় করেছে। সরকারের মতে এই আয় আরও বেশি হতে পারত কিন্তু লকডাউনের কারণে এই আয় কম হয়েছে।

advt 19

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...