Wednesday, May 13, 2026

ফের হার, ছাঁটাই বার্সা কোচ রোনাল্ড কোয়েম্যান

Date:

Share post:

কোচের পদ থেকে বরখাস্ত করা হল এফসি বার্সেলোনার (Fc Barcelona) কোচ রোনাল্ড কোয়েম্যানকে ( Ronald koeman)। বুধবার লা-লিগায় ( la-liga) রায়ো ভায়োকানোর কাছে অবাক করা হারের পরেই এমন সিদ্ধান্ত নিল বার্সা কতৃপক্ষ। বুধবার রাতে নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্ত জানিয়ে দেন বার্সা কর্তারা। আর এই সিদ্ধান্তটি নিয়েছেন খোদ প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা, যিনি এতদিন কোয়েম্যানের সমর্থনেই ছিলেন।

রাদামেল ফালকাওয়ের একমাত্র গোলে রায়ো ভায়োকানোর কাছে হারে এফসি বার্সিলোনা, তবে শুধু এই হারের জন্যই কোয়েম্যান বরখাস্ত হননি। চলতি মরশুমে লা-লিগায় খারাপ পারফরম্যান্স , এল ক্লাসিকোয় ঘরের মাঠে হার, চ্যাম্পিয়ন্স লিগে ভালো না খেলা – সব মিলিয়ে এই ডাচ কোচের বিদায় একপ্রকার নিশ্চিতই ছিল।

কোয়েম্যানকে সরালেও, পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে এখনও কিছু প্রকাশ‍্যে আনেনি বার্সা কতৃপক্ষ। তবে জানা যাচ্ছে নতুন কোচ হিসেবে  মেসির দীর্ঘদিনের সতীর্থ জাভির নাম। যদিও সবটাই নির্ভর করছে বার্সা ম‍্যানেজমেন্টের ওপর।

আরও পড়ুন:ডি’ককের কাছে গোটা ঘটনার বিবৃতি চেয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

 

Related articles

সব শক্তি অন্তরেই রয়েছে: ‘ব্রেভ’ লিখে সাহসী হওয়ার বার্তা মমতার

বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পরে ভোট পরবর্তী হিংসা রাজ্য তথা সমাজের একটি শ্রেণিকে বিপদের মুখে ফেলেছে। কেন্দ্রীয় সরকারের...

বিদেশি খেলানো থেকে স্পনসর আনা, ঐতিহ্যের মোহনবাগানে আধুনিকতার দিশারী টুটু

মোহনবাগান এবং টুটু বোস (Tutu Bose), তিন দশকের বেশি সময়ে নাম দুটো সমার্থক হয়ে গিয়েছে। ঐতিহ্যের মোহনবাগান ক্লাবে...

ছাব্বিশের নির্বাচনে জয়ীদের আজ বিধানসভায় শপথগ্রহণ

বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)। গত পঁচিশে...

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...