Thursday, June 25, 2026

ডি’ককের কাছে গোটা ঘটনার বিবৃতি চেয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড

Date:

Share post:

বড় ধরনের বিতর্কে জড়িয়ে পড়লেন কুইন্টন ডি’কক ( Quinton de Kock)। টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup) ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বাঁ হাতি এই ওপেনার। জোর গুঞ্জন, বর্ণবিদ্বেষের বিরুদ্ধে হাঁটু গেড়ে প্রতিবাদ এড়াতেই নাকি ওই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন ডি’কক! আর এই নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। এরপরই ডি’ককের কাছে গোটা ঘটনার বিবৃতি চেয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ডি’ককের এই ভাবে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত কিন্তু সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে ক্রিকেটে। শুধু তাই নয়, কৃষ্ণাঙ্গদের পাশে দাঁড়িয়ে প্রতিবাদে শামিল না হয়ে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার যে বিতর্কের জন্ম দিয়েছেন, তা ছায়া পরতে পারে পুরো দক্ষিণ আফ্রিকা ক্রিকেটেও, এমনটাই মনে করছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।

বুধবার দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের সংস্থা (সাকা)-র চিফ এগজিকিউটিভ অফিসার বলেন, “ব্যক্তিগত ভাবে আমি চাইব, হাঁটু মুড়ে প্রতিবাদ জানানোর ব্যাপারে সবাই একটাই সিদ্ধান্ত নিক। সাকা-র বক্তব্য হল, পুরো দল হাঁটু মুড়ে বসে প্রতিবাদ জানালে সেটা ভাল হয়। কিন্তু তা বলে কাউকে বাধ্য করা ঠিক নয়।”

এদিকে গোটা বিষয় জানাতে ডি’ককে বলেছে দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা বোর্ড এখন অপেক্ষায় রয়েছে কুইন্টনের বক্তব্য শোনার। এও খবর ডি’কক নাকি খুব শিগগিরি তাঁর বক্তব্য জানাবেন।

এই নিয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র এদিন জানিয়েছেন, “কুইন্টন লিখিত বিবৃতি তৈরি করছেন। এবং খুব দ্রুতই তা প্রকাশ করা হবে। সেই বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবে বোর্ড।”

আরও পড়ুন:বিশ্বকাপ ফাইনাল দেখতে দুবাইয়ে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

Related articles

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...