Friday, June 19, 2026

আগামী সোমবার মাধ্যমিক- উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা 

Date:

Share post:

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক -এই দুটি বড় পরীক্ষার সূচি সম্ভবত সোমবার ঘোষণা করা হবে । )West Bengal School Education Department) সূত্রে এ খবর জানা গিয়েছে । করোনার কারণে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল পড়ুয়াদের পড়াশোনা। যদিও আগামী ১৬ নভেম্বর থেকেই এ রাজ্যের স্কুল-কলেজ খুলে যাচ্ছে। করোনার মত ভয়ঙ্কর ভাইরাসকে প্রতিহত করে পড়ুয়াদের সামলে রাখাই এখন সবথেকে বড় চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে শিক্ষা দফতর সূত্রে খবর, আগামী সোমবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা হবে। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সূচি দুই বোর্ড যৌথ ভাবে ঘোষণা করবে বলে জানা গিয়েছে। স্কুল শিক্ষা দফতরকে পরীক্ষার সূচি দুই বোর্ডের তরফে পাঠানোও হয়েছে।

 

 

ভল

 

রাজ্য শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে আপাতত ঠিক হয়েছে, ২০২২ সালের মার্চ মাসে মাধ্যমিক (Madhyamik 2022) ও এপ্রিল মাসে উচ্চমাধ্যমিক (HS 2022) হবে। সব প্রস্তুতি তৈরি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি মিললেই সূচি ঘোষণা করা হবে। করোনা পরিস্থিতির দিকে নজর রেখেও আপাতত ঠিক হয়েছে, আগামী বছরের মাধ্যমিক–উচ্চমাধ্যমিক পরীক্ষা ফের খাতা-কলমেই অর্থাৎ অফলাইনে নেওয়া হবে। তবে, ফাইনাল পরীক্ষা অফলাইনে হলেও টেস্ট হওয়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে টেস্ট পরীক্ষা হবে কিনা, তা স্কুলগুলিকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য ছেড়ে দিতে পারে রাজ্য সরকার।

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...