Friday, June 19, 2026

পাহাড়ের কচিকাঁচাদের সঙ্গে আলাপচারিতা মুখ্যমন্ত্রীর, দিলেন উপহার

Date:

Share post:

বুধের পরে বৃহস্পতিবার- ফের পাহাড়ের রাস্তায় জনসংযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। রবিবার 5 দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়িতে (Siliguri) পৌঁছেই পরপর সভা করেছেন। সোমবার এবং মঙ্গলবার, প্রশাসনিক বৈঠক থেকে পাহাড়ে কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে দার্জিলিং সমস্যার স্থায়ী সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ করেছেন তিনি। বুধবার, সকালে কার্শিয়ঙের রাস্তায় বেরিয়ে পাহাড়ি পথে হাঁটেন মমতা। রাস্তার ধারে দাঁড়ানো শিশুদের কাছে ডেকে নেন। রাস্তার পাশের চায়ের দোকানে বসে চা খান। শোনেন মন্ত্রী ইন্দ্রনীল সেনের গান। বৃহস্পতিবার সকালেও ফের পাহাড়ি পথ ধরেন মুখ্যমন্ত্রী। সেখানে রাস্তার ধারে শিশুদের সঙ্গে কথা বলেন। হাতে তুলে দেন চকলেট।

এরপর রাস্তার উপরেই এক জায়গায় বসে স্কুল পড়ুয়াদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা করেন মমতা। নাম জানার পাশাপাশি তাদের লেকাপড়া, স্কুল যাতায়াতের বিষয়ে খবর নেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন জেলার প্রশাসনিক আধিকারিকরাও।

এদিনই পাহাড় থেকে গোয়া যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। সন্ধেয় সেখানে পৌঁছেই একের পর এক বৈঠক করবেন তিনি। কিন্তু তার আগেই সকালে একেবারে অন্য মুডে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। এত কাছ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখা, কথা বলা, তাঁর হাত থেকে উপহার পাওয়ায় বেজায় খুশি কচিকাঁচারা।

 

 

Related articles

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...

সুমনের গল্পচুরি করে তৈরি ‘অভিমান’! জবাব দিলেন প্রসেনজিৎ, তোলপাড় টলিউড

যিশু সেনগুপ্ত - সৌরভ দাসের প্রযোজনা সংস্থার নতুন ছবি 'অভিমান' (Abhhiman)মুক্তির দিনেই বিতর্ক টলিপাড়ায়। ছবিতে 'রকস্টার আকাশ চ্যাটার্জি'র...

বেআইনিভাবে টাকা ঢুকতে পারে, আশঙ্কায় পুলিশের দ্বারস্থ ‘আসল তৃণমূল’

তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বেআইনিভাবে টাকা ঢুকতে পারে। এই আশঙ্কায় বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়-পন্থী তৃণমূল। বিধাননগর পুলিশ...

আলাদা কোনও ব্লক হয় না, স্পিকারকে সংবিধান খুলে দেখিয়ে এলেন অভিষেক

দলের কী পরিস্থিতি? তা জানতেই শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ডেকেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম...