Friday, June 19, 2026

অশ্লীলতার দায়ে সব্যসাচী, ঝড় তুলল নকশা করা মঙ্গলসূত্র

Date:

Share post:

মঙ্গলসূত্র নয় মঙ্গলসূত্রর বিজ্ঞাপন নিয়ে ঝড় উঠল।  অশ্লীলতার দায়ে অভিযুক্ত হলেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় (Sabyasachi Mukherjee)।  সব্যসাচীর ডিজাইন করা পোশাক খুবই জনপ্রিয় এবং বিখ্যাত । এর পাশাপাশি একটি গয়নার সম্ভারও বাজারে এনেছেন সব্যসাচী । সম্প্রতি তিনি একটি ডিজাইনার মঙ্গলসূত্র বানিয়েছেন। কিন্তু যেভাবে মঙ্গলসূত্রটির বিজ্ঞাপন করা হয়েছে প্রশ্ন উঠেছে তা নিয়ে । অন্তর্বাস পরা একজন পুরুষ ও মহিলা। ওই মহিলার গলায় মঙ্গলসূত্র ঝুলছে। ইনস্টাগ্রামে এই ছবিটি সব্যসাচী পোস্ট করার পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে । অনেকেই বলছেন এতে মঙ্গলসূত্রর পবিত্রতা নষ্ট হয়েছে। মঙ্গলসূত্র সনাতন ভারতীয় নারীর সতীত্বের প্রতীক । সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করা হচ্ছে সব্যসাচী সেই সাবেক ভারতীয় ভাবধারায় আঘাত করেছেন। যদিও সব্যসাচী নিজে এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসর ঘোষণা, বড় সিদ্ধান্ত নিয়েই ফেললেন জার্মান তারকা ফুটবলার

আগেও অবসর নিয়েছিলেন, আবার তা ভেঙে ফিরে এসেছিলেন। কিন্তু চলতি ফুটবল বিশ্বকাপ(World Cup )শেষেই পাকাপাকিভাবে অবসর নেবেন জার্মানির...

আত্মঘাতী পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি ক্ষতিপূরণ, শিক্ষামন্ত্রীকে অপসারণের দাবি: মোদিকে চিঠি সিজেপির

নিট-ইউজি (NEET UG) ২০২৬ পরীক্ষা ঘিরে তৈরি হওয়া বিতর্ক এবং দেশের বিভিন্ন প্রান্তে পরীক্ষার্থীদের মৃত্যুর ঘটনাকে সামনে রেখে...

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...