Wednesday, May 13, 2026

স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকেও আরজিকরের চিকিৎসক পড়ুয়াদের অনশন তোলার সমাধান সূত্র অধরা

Date:

Share post:

আর জি কর হাসপাতাল (R G Kar Hospital) চিকিৎসক পড়ুয়াদের আমরণ অনশন নিয়ে সমাধানের পথ মিলল না। শুক্রবার স্বাস্থ্য ভবনে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের সঙ্গে চিকিৎসক পড়ুয়াদের বৈঠকের পর অনশনরত পড়ুয়ারা লিখিত আশ্বাসে অনড়। তাদের বক্তব্য, সমাধান খুঁজতে ২৭ দিন অনশন করতে হয়, সাড়ে চার মাস ধরে আন্দোলন করতে হয় ! তাদের সাফ কথা, যতদিন না তারা দাবি দাওয়া নিয়ে লিখিত আশ্বাস পাচ্ছেন ততদিন অনশন আন্দোলন চলবে।
কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আজ শুক্রবার এই বৈঠক হয়।এই বৈঠকের উপরেই নির্ভর করছিল অনশন উঠবে কি না। স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকের পরে অনশন ওঠার ব্যাপারে আশাবাদী ছিলেন সরকারি চিকিৎসকদের একাংশ।
আরজিকর হাসপাতালের অচলাবস্থা কাটাতে উদ্যোগী হয়েছিল হাইকোর্টও। ২৫ অক্টোবর ইন্টার্নদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। অনশন তুলে নেওয়ারও আবেদনও জানানো হয় সেদিন। তবে অনশনে আজও অনড় থাকল পড়ুয়ারা। তাঁরা জানিয়েছেন, রোগীদের কোনও সমস্যায় পড়তে হবে না।

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...