Tuesday, May 19, 2026

হারের হ‍্যাটট্রিক বাংলাদেশের, ৩ রানে হারল ওয়েস্ট ইন্ডিজের কাছে

Date:

Share post:

হারের হ‍্যাটট্রিক বাংলাদেশের ( Bangladesh)। টি-২০ বিশ্বকাপে ( T-20 World Cup) শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের (West Indies)কাছে মাত্র ৩ রানে হারল মাহমুদুল্লাহার দল। এই হারের ফলে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত শাকিবদের।

ম‍্যাচে এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪২ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ রান করেন নিকোলাস পোরান। ৪০ রান করেন তিনি। ৩৯ রান করেন রোস্টোন চেস। ৪ রান করেন ক্রিস গেইল। ৯ রান করেন হিটমায়ার। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান এবং শোরিফুল ইসলাম।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৯ গুটিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে লড়াই করেন লিটন দাস এবং মাহমুদুল্লাহা। ৪৪ রান করেন লিটন দাস। ৩১ রানে অপরাজিত মাহমুদুল্লাহা। ৯ রান করেন শাকিব। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট নেন রবি রামপাল, জেসন হোল্ডার, আন্দ্রে রাসেল, আকেল হোসেন এবং ব্রাভো। ম‍্যাচের সেরা নিকোলাস পোরান।

আরও পড়ুন:দিল্লি ক‍্যাপিটালসের সঙ্গে সম্পর্ক শেষ করতে চলেছেন শ্রেয়স আইয়ার

Related articles

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...

পথকুকুর মামলায় আগের রায় বহাল! নিষ্কৃতিমৃত্যু-র ক্ষেত্রে বিশেষ সুপ্রিম নির্দেশ

পথকুকুর মামলায় বড়সড় রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, কোনও পথকুকুর যদি 'পাগল' বা অতিরিক্ত...

অযোগ্য লোকদের ক্ষমতায় বসাবেন না, NEET প্রশ্ন ফাঁস বিতর্কে মোদিকে তোপ সুরকার বিশালের

দেশজুড়ে মেধাবী মেডিক্যাল পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে রীতিমত ছেলে খেলা চলছে, NEET রোস্ট ফাঁস কেলেঙ্কারিতে এবার দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র...

কেন সাংবাদিকদের মুখোমুখি হন না নরেন্দ্র মোদি, নরওয়েতে প্রশ্নের মুখে প্রধানমন্ত্রী

বিদেশ সফরেও সামনে রয়েছে টেলিপ্রম্পটার। এদিকে নরওয়ের এক মহিলা সাংবাদিক সোমবার নরেন্দ্র মোদিকে (Narendra Modi) প্রশ্ন করতে চেয়েছিলেন...