Monday, June 15, 2026

পাকিস্তান-আফগানিস্তান ম‍্যাচ দেখা ঘিরে বচসা, তদন্তের নির্দেশ আইসিসির

Date:

Share post:

পাকিস্তান-আফগানিস্তান ( Pakistan-Afghanistan ) ম‍্যাচ দেখা ঘিরে বচসা দুই দেশের সমর্থকদের মধ‍্যে। টিকিট থাকা সত্ত্বেও ম‍্যাচ দেখতে পেলেন না অনেক সমর্থক। শুক্রবার রাতে ছিল টি-২০ বিশ্বকাপে ( T-20 World cup) পাকিস্তান-আফগানিস্তান ম‍্যাচ। সেই ম‍্যাচেই টিকিট থাকা সত্ত্বেও ঢুকতে পারল অনেক সমর্থক। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি ( Icc) ।

এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছে পাকিস্তান। অপরদিকে তালিবানি শাষনের ঘেরাটোপে থাকা আফগানিস্তান। যারা ক্রিকেটকে সঙ্গী করে দেখতে চাইছে এক মুঠো আশার আলো। তাই পাকিস্তান-আফগানিস্তান ম‍্যাচ ঘিরে যে দর্শকদের যে বাড়িতি উন্মাদনা থাকবে তা বলাই বাহুল্য। শুক্রবার পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচের জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। নামানো হয়েছিল ঘোড়সওয়ার পুলিশও। মাঠে ৭০ শতাংশ দর্শক ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। বিক্রি হয়ে গিয়েছিল সব টিকিট। কিন্তু খেলা শুরু হয়ে যাওয়ার পর দেখা যায় একাধিক দর্শক মাঠে জোর করে ঢোকার চেষ্টা করছেন। এমনকি কিছু দর্শক বৈধ টিকিট থাকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি। এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আইসিসি।

আইসিসির তরফ থেকে এদিন বলা হয়েছে,” পাকিস্তান এবং আফগানিস্তান ম্যাচের জন্য ১৬ হাজার টিকিট বিক্রি করা হয়েছিল। তবু হাজার হাজার দর্শক টিকিট ছাড়াই দুবাই স্টেডিয়ামে ঢোকার চেষ্টা করেন। দুবাই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমিরশাহি ক্রিকেট বোর্ডকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে এরকম না ঘটে সেই দিকেও নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ”

এদিকে বৈধ টিকিট থাকা সত্ত্বেও যাঁরা মাঠে ঢুকতে পারেননি তাঁদের কাছে ক্ষমা চেয়েছে আইসিসি, বিসিসিআই এবং আমিরশাহি ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম‍্যাচ জিতে মূলপর্বে যেতে মরিয়া ভারতীয় দল

Related articles

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন নাকামুরাদের, গ্যালারিতে মন জিতলেন জাপানের সমর্থকরাও

পিছিয়ে থেকেও দুরন্ত প্রত্যাবর্তন, ফিফা বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কঠিন ম্যাচেও ১ পয়েন্ট ছিনিয়ে নিল জাপান(Japan) । খেলার ফল...