Thursday, June 25, 2026

কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে ম‍্যাচ জিতে মূলপর্বে যেতে মরিয়া ভারতীয় দল

Date:

Share post:

আমিরশাহি ম্যাচ ভুলে শনিবার, অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপ যোগ‍্যতা অর্জন পর্বের ( AFCU23) ম‍্যাচে কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে নামছে ইগর স্টিমাচের (Igor stimac) প্রশিক্ষণাধীন ভারতীয় অনূর্ধ্ব ২৩ ফুটবল দল। প্রতিপক্ষ এবার কিরঘিজ প্রজাতন্ত্র। শক্তিশালী ওমানকে হারিয়ে চমক দিলেও আগের ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে মুহূর্তের ভুলে একমাত্র গোলে হেরে যায় ভারত (india)। তবু এশিয়ান কাপে যোগ্যতা অর্জনের ভাল সুযোগ রয়েছে রহিম আলিদের কাছে।

ভারতের গ্রুপ বেশ আকর্ষণীয় জায়গায় রয়েছে। চার দলেরই পয়েন্ট সমান। এমনকী সমসংখ্যক গোল হজম করেছে গ্রুপের সব ক’টি দল। তাই শনিবার কিরঘিজকে হারালে এশিয়ান কাপের মূলপর্ব কার্যত নিশ্চিত করে ফেলবে ভারত। ড্র করলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে ওমান-আমিরশাহি ম্যাচের দিকে। এই অবস্থায় দাঁড়িয়ে ম্যাচের আগের দিন কোচ ইগর ফুটবলারদের বলেছেন, ‘‘ভুলে যাও আগের ম্যাচ। তিন দিনের মধ্যে আরও একটা ৯০ মিনিটের লড়াই। কিরঘিজ প্রজাতন্ত্রের বিরুদ্ধে এটা নির্ণায়ক ম্যাচ। তৈরি হও তোমরা।’’

ক্রোয়েশিয়ান কোচ আরও বলেন, ‘‘আমাদের লড়াইয়ের জন্য উত্তেজিত হওয়া প্রয়োজন কিন্তু অতি-উৎসাহী হলে চলবে না। এই ধরনের ম্যাচে সবাইকে মাঠে ১০১ শতাংশ দিতে হবে। একই সঙ্গে আমাদের ধৈর্য ধরতে হবে।’’

এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে খুব ভাল ফুটবল খেলছেন বাংলার রহিম আলি। মোহনবাগান অ্যাকাডেমির প্রাক্তন এই স্ট্রাইকার বলেছেন, ‘‘আমাদের প্রত্যেককে আলাদাভাবে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্ববোধটাই গোটা দলের মধ্যে ছড়িয়ে দিতে হবে।’’ মিডফিল্ডার আপুইয়া বলেছেন, ‘‘শক্ত গ্রুপ থেকে মূলপর্বে যেতে পারলে দারুণ খুশি হব। আমরা নিজেদের উজাড় করে দিতে চাই।’’

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...