Thursday, June 25, 2026

ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হারের হ‍্যাটট্রিক বাংলাদেশের। টি-২০ বিশ্বকাপে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে মাত্র ৩ রানে হারল মাহমুদুল্লাহার দল। এই হারের ফলে বিশ্বকাপ থেকে কার্যত বিদায় নিশ্চিত শাকিবদের।

২) আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের  সঙ্গে সম্পর্ক এবার শেষ করতে চলেছেন শ্রেয়স আইয়ার। ২০১৫ সাল থেকে আইপিএলে এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে রয়েছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

৩) এই প্রথমবার ফুটসল ক্লাব চ‍্যাম্পিয়নশিপ আয়োজন করতে চলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন । আর এই টুর্নামেন্টের বাংলার হয়ে একমাত্র প্রতিনিধি করতে চলেছে  মহামেডান স্পোর্টিং ক্লাব ।

৪)  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেখানো পথে হাঁটলেন অস্ট্রেলিয়ার  তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার । সাংবাদিক সম্মেলনে এসে সামনে রাখা সেই একই পানীয় সংস্থার বোতল দুটি সরিয়ে দেন অজি তারকা।

৫) ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট আবার শুরু করার ব‍্যাপারে উদ‍্যোগী হল দুই দেশের ক্রিকেট বোর্ড। সূত্রের খবর বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বোর্ড সচিব জয় শাহের সঙ্গে এই বিষয়ে কথাও বলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চ‍েয়ারম‍্যান রামিজ রাজা ।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...