Thursday, June 25, 2026

ভোট গ্রহণ পর্ব শুরু হতেই ইভিএম বিভ্রাট খড়দহে

Date:

Share post:

রাজ্যের চার কেন্দ্রে চলছে উপনির্বাচন। সকাল ৭ টায় শুরু হয়ে গিয়েছে ভোট গ্রহণ পর্ব। তবে, ভোট পর্ব শুরু হতেই ইভিএম বিভ্রাটের খবর মিলল খড়দহে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আট জায়গায় ইভিএম বিভ্রাট হলেও স্বাভাবিক রয়েছে ভোট প্রক্রিয়া। ইতিমধ্যেই এই জায়গাগুলির ভোট প্রক্রিয়া স্বাভাবিক করার ব্যবস্থা চলছে।

এবার অন্যতম নজরকাড়া কেন্দ্র খড়দহ। এই বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাজল সাহার করোনার কারণে মৃত্যু হয়েছে। সেই কারণে এই কেন্দ্রে চলছে উপনির্বাচন। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মন্ত্রিসভার সদস্য শোভনদেবচট্টোপাধ্যায়। বিজেপির হয়ে লড়াই করছেন জয় সাহা। বিধানসভা ভোটে সিপিএমের হয়ে লড়াই করছেন দেবজ্যোতি দাস।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...