Wednesday, June 24, 2026

বাংলার পাশাপাশি আজ ১৪ রাজ্যের ৩ লোকসভা এবং ২৬ বিধানসভাতেও ভোট

Date:

Share post:

আজ, শনিবার দেশের ১৪ রাজ্যের ৩টি লোকসভা এবং ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ (By Election) চলছে। আগামী মঙ্গলবার ২ নভেম্বর ভোটগণনা (VoteCounting) হবে। মধ্যপ্রদেশের খাণ্ডোয়া, হিমাচল প্রদেশের মান্ডি এবং কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলির লোকসভা আসনে উপনির্বাচন হচ্ছে সংশ্লিষ্ট তিন কেন্দ্রের বিজেপি সাংসদদের মৃত্যুর কারণে। মান্ডি কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী হিমাচলের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের স্ত্রী প্রাক্তন সাংসদ প্রতিভা। দাদরা ও নগর হাভেলিতে বিজেপি-র পাশাপাশি লড়াইয়ে রয়েছে মহারাষ্ট্রের দুই সহযোগী দল কংগ্রেস এবং শিবসেনা।

অসমের ৫টি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি মেঘালয়, মধ্যপ্রদেশ ও হিমাচল প্রদেশের ৩ কেন্দ্রে, রাজস্থান, কর্নাটক ও বিহারের ২টি কেন্দ্রে এবং তেলেঙ্গানা, মহারাষ্ট্র, হরিয়ানা, মিজোরাম, নাগাল্যান্ড ও অন্ধ্রপ্রদেশের ১টি করে আসনে উপনির্বাচন হচ্ছে। অসমে এ বার এইউডিএফ-এর জোট ছেড়ে একা লড়ছে কংগ্রেস। বিহারের দু’টি আসনেও লালুর দল আরজেডি-র বিরুদ্ধে লড়ছে কংগ্রেস।

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...