Wednesday, June 24, 2026

২৩ দিন পর জেল থেকে ছেলেকে নিয়ে মন্নতে ফিরলেন শাহরুখ 

Date:

Share post:

ছেলে আরিয়ানকে নিয়ে বাড়ি ফিরলেন শাহরুখ খান। অবশেষে স্বস্তির নিঃশ্বাস খান পরিবারে।বহু চেষ্টার পর অবশেষে মুক্তি পেলেন শাহরুখ খান -পুত্র আরিয়ান খান । জামিনের জন্য একাধিক বার চেষ্টার পরে অবশেষে প্রাক্তন সলিসিটর জেনারেল মুকুল রোহাতগির চেষ্টায় জেলের বাইরে এলেন আরিয়ান । শনিবার সকালেই ছেলেকে নিতে শাহরুখ চলে এসেছেন । প্রথমে জানা গিয়েছিল শাহরুখ ছেলেকে নিতে আর্থার রোড জেলে আসবেন । তার পরে জানা গেল শাহরুখকে দেখতে সাংঘাতিক ভিড় হয়ে গেছে জেলের সামনে। তাই শাহরুখ আর্থার রোড জেলে আসছেন না। তিনি অপেক্ষা করছেন ‘ফোর সিজন’ হোটেলে । আরিয়ান জেল থেকে সোজা হোটেলে বাবার কাছে আসেন। সেখান থেকে শাহরুখ ছেলেকে নিয়ে মন্নতে ফিরলেন।

অন্য একটি মতে শাহরুখ খান নাকি হোটেলে যান নি।  জেল থেকে কিছুটা দূরে কাল কাচ দেওয়া গাড়িতে বসেছিলেন।  তিনি গাড়ি থেকে নামেননি। শাহরুখের ব্যক্তিগত দেহরক্ষী আর্থার জেলে গিয়ে আরিয়ানকে বের করে নিয়ে আসেন। তারপর গাড়িতে উঠে বাবা ছেলের দেখা হয়।

 

শনিবার সকালেই আর্থার রোড জেলে কোর্টের রায়ের প্রতিলিপি চলে এসেছে। ফলে শাহরুখ খানের (Shahrukh Khan) বড় ছেলে মাদক মামলায় ধৃত আরিয়ান খানের (Aryan Khan ) জেল- মুক্তি এখন শুধুই সময়ের অপেক্ষা । জানা গিয়েছে কিছু নথিপত্র যাচাইয়ের কাজ রয়েছে । সেসব মিটে গেলে ছেড়ে দেওয়া হবে আরিয়ান খানকে। এক লক্ষ টাকার জামিনে মুক্তি পাচ্ছেন আরিয়ান। জামিনদার শাহরুখের দীর্ঘদিনের বন্ধু অভিনেত্রী জুহি চাওলা । জানা গিয়েছে সকালে জুহি চাওলা আর্থার রোড জেলে চলে এসেছেন।

জানা গিয়েছে শনিবার ভোর সাড়ে পাঁচটায় মুম্বইয়ের আর্থার রোড জেলের বেল বক্স খোলা হয়। ততক্ষনে ওই বক্সে জমা পড়ে গেছে আরিয়ানের জামিনের নথি। বক্স খুলে বের করা হয় আরিয়ানের জামিনের নথি।

বৃহস্পতিবার বম্বে হাই কোর্ট জামিন দিলেও জেল থেকে বের হতে পারেননি আরিয়ান। শুক্রবার মধ্যাহ্নভোজের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ প্রকাশ করেন। আদালতের সেই নির্দেশনামা এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছতে বিকেল সা়ড়ে পাঁচটা বেজে যায়। এদিকে নিয়ম অনুযায়ী, বিকেল সাড়ে ৫টায় আর্থার রোড জেলের অফিস বন্ধ হয়ে যায় । ফলে শুক্রবার রাতেও আর্থার রোড জেলেই থাকতে হল আরিয়ানকে।

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...