Monday, March 2, 2026

কড়া প্রশাসন: বহুতলে বাজি ফাটলে গ্রেফতার আবাসিক সমিতির সম্পাদক

Date:

Share post:

রাজ্যের সব ধরনের বাজি পোড়ানোর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। কোনও ধরনের বাজি (Cracker) পোড়ানো যাবে না কালীপুজো ও দিওয়ালিতে। আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন হচ্ছে কি না তা দেখার জন্য কড়া নজরদারি শুরু করেছে পুলিশ। শনিবার, আলিপুরে পুলিশ কর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক হয়। বৈঠকে আদালতের নির্দেশ পুরোমাত্রায় যাতে মানা হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও বাজি ফাটানোর খবর পেলে তখনই কড়া ব্যবস্থা নিতে বলা হয়েছে। এর পাশাপাশি শহর ও শহরতলির বহুতলগুলির ওপরও নজর রাখতে বলা হয়েছে পুলিশকর্মীদের। আগেও একাধিকবার বহুতলগুলির ছাদে বাজি ফাটানোর অভিযোগ উঠেছে। এবার যাতে সেরকম কিছু না হয় তার জন্য পুলিশকে আরও সতর্ক থাকতে বলা হয়েছে।

অতীতে দেখা গিয়েছে বহুতলের ছাদ থেকে নীচে জ্বলন্ত বাজি ছোড়া হয়। এতে আহত হওয়ার একাধিক ঘটনা ঘটে। কিন্তু বারবার সতর্ক করা সত্ত্বেও এই রোগ সারেনি। সেই কারণে এবার আরও কড়া সিদ্ধান্ত নিল পুলিশ। সূত্রের খবর, এবার এই ধরনের ঘটনা ঘটলে বহুতলের ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদককে গ্রেফতার করবে পুলিশ (Police)। সব মিলিয়ে শহরে বাজি ফাটানোর দৌরাত্ম্য বন্ধ করতে এবার আরও কড়া পদক্ষেপের সিদ্ধান্ত পুলিশ-প্রশাসনের।

আরও পড়ুন- দলে ফিরলেন কুইন্টন ডি’কক, শ্রীলঙ্কার বিরুদ্ধে হাঁটু মুড়ে বসে করলেন বর্ণবিদ্বেষের প্রতিবাদ

 

spot_img

Related articles

বিধায়ক-সাংসদ থেকে বিডিও! ভোটার তালিকায় ‘বিচারাধীন’ খোদ জনপ্রতিনিধিরাও 

ভোটার তালিকা সংশোধনের কামড় এ বার খোদ জনপ্রতিনিধিদেরও গায়ে। খসড়া তালিকায় নাম বাদ পড়ার পর রাজ্যে প্রকাশিত চূড়ান্ত...

ব্রাত্যজন সঞ্জুর ব্যাটেই ক্যারিবিয়ান বধ, কাপযুদ্ধের সেমিতে ভারত

টি২০ বিশ্বকাপের( T20 World Cup) সেমিফাইনালে(Semifinal) ভারত (India)।ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ উইকেটে জয় টিম ইন্ডিয়ার (India)। ব্রাত্য...

বিজেপি-বিরোধী, সংখ্যালঘু ও তফসিলিদের বেছে বেছে নাম বাদ! তথ্য-প্রমাণ তুলে তোপ অভিষেকের

খসড়া তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ৫৮ লক্ষ বাদ। তারপর প্রথম দফার চূড়ান্ত তালিকাতেও আরও প্রায় ৬ লক্ষ নাম...

এসআইআর-এর নামে লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ! প্রতিবাদে রাজপথে বাংলা পক্ষ

রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘এসআইআর’ প্রক্রিয়ায় লক্ষ লক্ষ বাঙালির নাম বাদ দেওয়া এবং কয়েক লক্ষ...