Wednesday, May 6, 2026

বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নেই চার কেন্দ্রে উপনির্বাচন

Date:

Share post:

মোটের উপর শান্তিপূর্ণভাবেই শেষ হল ৪ কেন্দ্রের উপনির্বাচন (Bypoll)। শনিবার, শেষবেলায় খড়দহে (Kardah) বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ছাড়া দিনভর তেমন গোলমালের খবর পাওয়া যায়নি। কয়েকটি জায়গায় ইভিএম (Evm) বিভ্রাটের অভিযোগ ওঠে শুরুতে। পরে নির্বিঘ্নেই চলে ভোট গ্রহণ।

সব চেয়ে বেশি ভোটদান হয়েছে শান্তিপুরে (Shantipur)। বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭৬.১৪ শতাংশ। ওই কেন্দ্রে বিজেপির (Bjp) জয়ী প্রার্থী জগন্নাথ সরকার কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে বিধায়ক পদে শপথ না নেওয়ায় শান্তিপুরে উপনির্বাচনের হয়। এদিন বিক্ষিপ্ত কিছু অশান্তি ছাড়া নির্বিঘ্নেই নির্বাচন মিটেছে শান্তিপুরে (Shantipur)।

ভোট দানের হারে এদিন দ্বিতীয় স্থানে গোসাবা (Gosaba)। বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৭৫.৯১ শতাংশ। গোসাবায় জয়ী তৃণমূল প্রার্থী জয়ন্ত নস্করের মৃত্যুতে উপনির্বাচন অবশ্যম্ভাবী হয়।

শান্তিপুরের মতো কোচবিহারের দিনহাটায় (Dinhata) বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। ওই কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত সেখানে ভোট পড়েছে ৬৯.৯৭ শতাংশ। দিনহাটায় বিজেপি-র প্রার্থী নিশীথ প্রামাণিকও কেন্দ্রীয় মন্ত্রী হতে পারে শপথ নেননি। ওই কেন্দ্র বিজেপি জিতেছিল মাত্র ৫৭ ভোটে। এবার এখানে তৃণমূল ভালো মার্জিনে জিতবে আশাবাদী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।

এদিন, সবচেয়ে কম ভোট পড়েছে খড়দহে। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৩.৯০ শতাংশ। ওই কেন্দ্রে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী কাজল সিংহ। তাঁর মৃত্যুতেই ফের ভোট হল সেখানে। প্রথম থেকে শান্তিতে ভোট গ্রহণ হলেও শেষ বেলায় বেশকিছু অশান্তির খবর মিলে খড়দহ কেন্দ্রে। এই চার কেন্দ্রের উপনির্বাচনের ফল প্রকাশ ২ নভেম্বর।

আরও পড়ুন- কড়া প্রশাসন: বহুতলে বাজি ফাটলে গ্রেফতার আবাসিক সমিতির সম্পাদক

 

Related articles

পঁচিশে বৈশাখ বিগ্রেডে শপথ, মোদি-শাহসহ থাকবেন ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক শমীকের

সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে এবার সরকার গঠন করবে বিজেপি (BJP)। এখন প্রশ্ন কবে, কোথায়, কখন শপথগ্রহণ? মুখ্যমন্ত্রীই বা...

ইডির দফতরে হাজিরা দিলেন না সুজিত ও রথীন

পুরনিয়োগ মামলায় ইডি-র (ED) তলবে হাজির হলেন না রাজ্যের দুই হেভিওয়েট নেতা তথা বিদায়ী মন্ত্রী সুজিত বসু (Sujit...

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...