Friday, June 19, 2026

রক্তের চাহিদা মেটাতে মা ফাউন্ডেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগ রক্তদান শিবির

Date:

Share post:

রক্তদান মহৎ দান। রক্তের চাহিদা মেটাতে বহু সংস্থা রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। করোনা মহামারি বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে। তবে এই সময়ে রাজ্যের অনেক হাসপাতালে চাহিদার তুলনায় রক্তের যোগান কম।

আরও পড়ুন- ১৭ দিন পর অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং
এবার মা ফাউন্ডেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজন করেছে এমনই এক রক্তদান শিবিরের। প্রয়াত বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী পার্থ সেনগুপ্তর স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে আগামী ৮ নভেম্বর। সালার, মুর্শিদাবাদের EZHS স্কুলে রক্তদান শিবিরে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। যোগাযোগ করতে পারেন ৯২৩১৮৮০৯৬৯ এবং ৯৮৩১৯৩৯৯৩৪ এই নম্বরে। মনে রাখবেন আপনার এক ফোঁটা রক্ত একটি জীবন ফিরিয়ে দিতে সক্ষম। তাই সংস্থার ম্যানেজিং ট্রাস্টি নীলাদ্রি সেনগুপ্ত সবাইকে এই রক্তদান শিবির সফল করার জন্য আহ্বান জানাচ্ছেন।

 

Related articles

PAC-র চেয়্যারম্যান পদে ফিরহাদ?

বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট চেয়্যারম্যান কে হবেন? এনিয়ে দীর্ঘদিন ধরে চর্চা চলছে। এই পদটি বিরোধী দলকে দেওয়াই নিয়ম। এবার...

জলমগ্ন কলকাতা, পরিস্থিতি খতিয়ে দেখতে পথে নামলেন অগ্নিমিত্রা

বর্ষার বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক...

শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা গৌতমের, পদত্যাগপত্র পাঠালেন কমিশনারকে

জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার সকালে শিলিগুড়ি পুরনিগমের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন প্রবীণ তৃণমূল নেতা গৌতম দেব (Goutam...

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...