Thursday, May 14, 2026

অ্যাঞ্জিওপ্লাস্টি হল মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের, কেমন আছেন তিনি?

Date:

Share post:

হৃদযন্ত্রের দুটি আর্টারিতে ব্লকেজ পাওয়া গিয়েছে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee)। এসএসকেএম (SSKM Hospital) হাসপাতালে সোমবার অ্যাঞ্জিওপ্লাস্টি হল তাঁর। হাসপাতাল সূত্রে খবর, তাঁর দেহে দু’টি স্টেন্ট ও বসানো হয়েছে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

আরও পড়ুন-নতুন করে আরও বড় পদক্ষেপের প্রস্তুতি আন্দোলনরত কৃষকদের

গত ২৪ অক্টোবর আচমকাই অসুস্থ হয়ে পড়েন সুব্রত মুখোপাধ্যায়। সেদিন তিনি রুটিন পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন। পরীক্ষা চলাকালীন তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। এরপর তাঁকে উডবার্নের আইসিসিউ-তে ভর্তি করানো হয়। পরে তাঁর চিকিৎসা শুরু হয় কার্ডিওলজি আইসিইউ তে। নন ইনভেসিভ ভেন্টিলেশন বা বাইপ্যাপ সাপোর্টে রাখা হয় রাজ্যের মন্ত্রীকে। দেওয়া হয় অক্সিজেন। পরে আবার বুকেও সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসক সরোজ মণ্ডলের নেতৃত্ব মেডিক্যাল টিম রাজ্যের মন্ত্রীর চিকিৎসার দায়িত্বে রয়েছেন।

Related articles

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...

বিধানসভায় স্পিকার পদপ্রার্থী বিজেপির রথীন্দ্র, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বিধায়কের 

বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠনের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার (New Speaker of West Bengal Assembly) হিসেবে বিজেপির পরিষদীয়...

বাংলা যেন বুলডোজার রাজ্য না হয়! ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল আইনজীবী মমতার 

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে কলকাতা হাই কোর্টে (Kolkata High Court) উপস্থিত হয়ে বাংলাজুড়ে বিজেপির ছড়িয়ে দেওয়া...