Saturday, May 16, 2026

ফের হার বিজেপির, মহারাষ্ট্রের বাইরে লোকসভা উপনির্বাচনে জয়ী শিবসেনা

Date:

Share post:

দেশজুড়ে যেখানে যত উপনির্বাচন হচ্ছে- লোকসভা, বিধানসভা তার অধিকাংশেই ভরাডুবি বিজেপির (Bjp)। বাংলার পাঁচটি কেন্দ্রে উপনির্বাচনে গোহারান হারার পরে, দাদরা ও নগর হাভেলি (Dadra and Nagar Haveli) লোকসভা উপনির্বাচন মুখ তুবড়ে পড়ল বিজেপি। কাজে এলো না মোদি ম্যাজিক। সেখানে উপনির্বাচনে জিতেছে শিবসেনা। আর তারপরেই বিজেপির লোকসভা নির্বাচনের মুখ নরেন্দ্র মোদিকে তুলোধোনা করেছে শিবসেনার (Sivsena) মুখপত্র ‘সামানা’ (Samana)।

সামানা-র সম্পাদকীয়তে লেখা হয়েছে, দাদরা ও নগর হাভেলিতে শিবসেনার এই জয় ঐতিহাসিক। দীপাবলির আবহে পদ্ম শিবিরকে অন্ধকারে ঠেলে দিয়েছে দেশজুড়ে হওয়া উপনির্বাচনের ফলাফল। বিধানসভা উপনির্বাচনে তো হেরেছেই, লোকসভা উপনির্বাচনেও এবার হার হল তাদের। আর এই প্রথম মহারাষ্ট্রের বাইরে লোকসভা আসনে জয় পেল শিবসেনা। বিজেপির দম্ভ ছিল নরেন্দ্র মোদির মুখ ছাড়া লোকসভা আসনে জেতা যায় না। সেই অহংকার গুঁড়িয়ে দিয়ে জয় পেয়েছে বাল ঠাকরের দল। সামানা-এ লেখা হয়েছে, উপনির্বাচনের যে ছবি ধরা পড়েছে, বিজেপির জন্য তা মোটেই ভালো ইঙ্গিত নয়। এর থেকে স্পষ্ট, বিজেপির অপশাসন থেকে মানুষ পরিত্রাণ চাইছে। তাই যেখানেই বিজেপি-বিরোধী শক্তিশালী সেখানেই, তাদের পক্ষে রায় দিচ্ছেন ভোটাররা। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই বার্তা গেরুয়া শিবিরের অন্দরে পৌঁছচ্ছে তো!

আরও পড়ুন- আলোজ্জ্বল তারাপীঠ মন্দির, সারারাত খোলা মন্দিরের দরজা

 

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...