Saturday, June 27, 2026

দীপ নিভিয়ে না ফেরার দেশে সুব্রত, কখন কোথায় শ্রদ্ধাজ্ঞাপন জেনে নিন

Date:

Share post:

দীপাবলীর আলো নিভিয়ে না ফেরার দেশে রাজ্যের মন্ত্রী ও বর্ষীয়ান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। সদাহাস্য এই বর্ণময় রাজনীতিকের প্রয়াণে একটি যুগের অবসান। তাঁর মৃত্যুতে বড় শূন্যতা তৈরি হল বাংলার রাজনীতিতে। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে দলমত নির্বিশেষে তাঁর মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে।

গতকাল, কালীপুজোর রাতে ৯টা ২২ মিনিট নাগাদ এসএসকেএম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত মুখোপাধ্যায়। খবর পেয়েই বাড়ির পুজো ফেলে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ গোটা তৃণমূল নেতৃত্ব। এসএসকেএম হাসপাতালের বাইরে ভিড় করেন অনুগামীরাও।

এরপর বৃহস্পতিবার রাতেই সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হয় কলকাতা পুরসভার পিস ওয়ার্ল্ডে। সারা রাত সেখানেই রাখা হয় দেহ। আজ, শুক্রবার সকালে প্রথমে রীতি মেনে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে পঞ্চায়েতমন্ত্রীর মরদেহ। দুপুর ২টো পর্যন্ত সেখানেই থাকবে দেহ। শ্রদ্ধাজ্ঞপন করা যাবে। সুব্রত মুখোপাধ্যায়ের দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বিধানসভা কেন্দ্র বালিগঞ্জে। সেখান থেকে মরদেহ যাবে মোহনবাগান ক্লাব এবং একডালিয়া এভারগ্রিন ক্লাবে। চিরনিদ্রায় থেকে শেষবারের জন্য গড়িয়াহাটের বাড়ি যাবেন সুব্রতবাবু। সেখান থেকে কেওড়াতলা মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে বর্ণময় এই রাজনৈতিক ব্যক্তিত্বের।

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটের ভয়ঙ্কর স্মৃতি ফিরিয়ে পুরভোটের আগে ত্রিপুরায় হাড়হিম গেরুয়া সন্ত্রাস

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...