Monday, May 18, 2026

সুব্রত মুখোপাধ‍্যায়কে শ্রদ্ধা মোহনবাগানের, অর্ধনমিত থাকবে ক্লাবের পতাকা

Date:

Share post:

মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের( subrata mukherjee) মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান। গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত‍্যাগ করেন বর্ষীয়ান তৃণমূল নেতা। সুব্রতর প্রয়াণে শোক প্রকাশ মোহনবাগানের। শুক্রবার মোহনবাগানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান হবে মন্ত্রী সুব্রত মুখোপাধ‍্যায়কে।

রাজনীতির পাশাপাশি খেলাধুলার সঙ্গে জড়িয়ে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়। মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িয়ে ছিলেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। ছিলেন আদ্যপান্ত মোহনবাগান সমর্থকও। তাঁর প্রয়াণে শোক প্রকাশ সবুজ-মেরুনর। এদিন মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে রবীন্দ্র সদনে শ্রদ্ধা জানানো হবে সুব্রত মুখোপাধ‍্যায়কে। থাকবে ক্লাবের পতাকা অর্ধনমিত।

এদিন এটিকে মোহনবাগান ক্লাবের সচিব সৃঞ্জয় বোস বলেন,” আমার কাছে এটা ব্যক্তিগত ক্ষতি। যে কোনও দরকারে পাশে পেতাম ওনাকে। পরামর্শ করতে পারতাম। আমাকে জন্মাতে দেখেছেন উনি। মাঠে একসঙ্গে বসে খেলা দেখেছি। ওঁনার সঙ্গে জয়ের আনন্দ, হারের দুঃখ ভাগ করে নিতাম। সুব্রত মুখোপাধ‍্যায়কে রবীন্দ্র সদনে মোহনবাগানের তরফে শ্রদ্ধা জানানো হবে। ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হবে। ”

এরপাশাপাশি বাগানের সৃঞ্জয় আরও বলেন,” অবিভাবক হারালাম। একজন আদ্যপান্ত মোহনবাগানী ছিলেন উনি। কিছু মানুষের ক্লাবে থাকার জন্য কোনও পদ দরকার হয় না, উনি তেমনই একজন মানুষ।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...