Saturday, May 16, 2026

উপনির্বাচনের ভরাডুবির পর কেন্দ্রীয় কমিটির বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন দিলীপ

Date:

Share post:

শনিবার গেলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, সকাল ১০টার বিমানে দিল্লি (Delhi) রাজধানী পাড়ি দিলেন। আগামিকাল, রবিবার দিনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। সেই বৈঠকেই অংশ নিতে দিল্লি গেলেন দিলীপ ঘোষ। দুই দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক রয়েছে দিল্লিতে। রবিবার কার্যকারিণী সমিতির বৈঠক রয়েছে। সেখানে জাতীয় কমিটির সদস্যরাও বৈঠকে থাকবেন। একাধিক কেন্দ্রীয় কমিটির সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রীরাও থাকবেন সেখানে। যদিও এই বৈঠক ভার্চুয়ালি হবে। রাজ্য থেকে অংশ নেবেন দলের অধিকাংশ সদস্য।

তবে বাংলার নেতাদের জন্য এই বৈঠক খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ, উৎসবের মরশুমে পরপর জোড়া ধাক্কায় বেসামাল বঙ্গ বিজেপি। দুর্গা পুজোর আগে ভবানীপুর উপনির্বাচন সহ দুই কেন্দ্রে নির্বাচন এবং কালীপুজোর আগে ৪ কেন্দ্রের উপ নির্বাচনে ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। রাজ্যের প্রধান বিরোধী দল হওয়া সত্ত্বেও একাধিক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। একুশের বিধানসভা নির্বাচনে নিজেদের জেতা আসন ধরে রাখতে ব্যর্থ। উপনির্বাচনের এই ব্যর্থতা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে। সেক্ষেত্রে দিল্লি হাইকমান্ডের কাছে ধমক খেতে পারেন বঙ্গ বিজেপি নেতারা।

বিধানসভা ভোটের পর রাজ্য শীর্ষ নেতৃত্বের ওপর ক্ষোভ উগরে বেসুরো একাধিক নেতা, বিধায়ক, সাংসদ, অনেকে দল ছেড়েছেন। অনেকের দল ছাড়ার সময় অপেক্ষা। সবমিলিয়ে দিল্লি বৈঠকের আগে চরম অস্বস্তিতে বঙ্গ বিজেপির নেতারা।

আরও পড়ুন:ইন্দিরাজির পুত্র ছিলেন সুব্রতদা

 

Related articles

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...