Saturday, May 16, 2026

“ভোট পরবর্তী হিংসা” মামলায় CBI ও SIT-কে নতুন করে রিপোর্ট দেওয়ার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

উৎসব মিটতেই ফের রাজ্যে ‘‘ভোট পরবর্তী হিংসা’’ মামলায় শুনানি হয়। আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI এবং রাজ্যের বিশেষ তদন্তকারী দল SIT এই মামলার তদন্ত করছে। আজ, সোমবার কলকাতা হাইকোর্টে শুনানি শেষে নতুন করে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

মামলায় তদন্ত নিয়ে একটি রিপোর্ট আদালতে জমা দেওয়া হয়েছিল SIT-এর পক্ষ থেকে। আদালতের বক্তব্য, ওই রিপোর্ট এক মাস পুরনো। তদন্ত প্রক্রিয়া এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে, তা জানতে চেয়ে নতুন রিপোর্ট চাইল হাইকোর্ট। অন্যদিকে, CBI এদিন আদালতকে জানিয়েছে, তদন্ত শুরুর পর থেকে এখনও পর্যন্ত ৪০টি মামলা দায়ের করেছে তারা।

এদিকে, আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল আদালতকে জানান, উত্তর ২৪ পরগনার শ্যামনগরের কিছু বাসিন্দা এখনও ঘরছাড়া। তাঁরা কাজেও যোগ দিতে পারেননি। প্রধান বিচারপতির নির্দেশ দেন, এখনও যাঁরা ঘরছাড়া রয়েছেন তাঁদের তালিকা তৈরি করে যেন দ্রুত রাজ্যের হাতে তুলে দেওয়া হয়।

 

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...