Tuesday, March 10, 2026

গোয়েন্দা বিভাগকে চাঙ্গা করতে আরও ২১৬টি স্নিফার ডগ কিনতে উদ্যোগী রাজ্য পুলিশ

Date:

Share post:

প্রযুক্তি বিকল হলেও গোয়েন্দা বিভাগে বড় ভূমিকা পালন করে স্নিফার ডগ। সম্প্রতি গড়িয়াহাটের জোড়া খুন তদন্তেও সেই নজির মিলেছে।  গোয়েন্দারা যখন হার মানতে বাধ্য হয়, তখনই  কাজ শুরু করে স্নিফার ডগ। তবে শুধুমাত্র কলকাতা পুলিশ ও তার আশপাশের কমিশনারেটে থাকলেও রাজ্যের একাধিক জেলায় এই স্নিফার ডগের অভাব রয়েছে।  তবে বিভিন্ন ক্ষেত্রে এই স্নিফার ডগের প্রয়োজন দেখা দেয়। তাই জেলাতেও একাধিক জায়গায় এবার পৃথক ডগ স্কোয়াড গড়তে চায় রাজ্য পুলিশ। সেই মর্মে দক্ষ কুকুর কিনতে বিজ্ঞাপন দিয়েছে রাজ্য পুলিশ। রাজ্যজুড়ে মোট ২১৬টি কুকুর কেনার প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ।জানা গিয়েছে, প্রতিটি জেলাতেই কুকুরের ‘কেনেল’ বা আস্তানা তৈরি করা হবে। সম্প্রতি রাজ্য পুলিশের তরফে এই মর্মে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। উৎসবের মরসুম কাটতেই কুকুর কেনার অনুমতি মিলবে বলে খবর।

 

আরও পড়ুন:কড়া নাড়ছে শীত!পরিযায়ী পাখিদের চোরাশিকারিদের কবল থেকে বাঁচাতে উদ্যোগী পশুপ্রেমীরা

ভবানী ভবনের তরফে নবান্নে প্রস্তাব পাঠানো হয়েছে, কমিশনারেট, জেলা পুলিশ ও রেল পুলিশ মিলিয়ে ৩৮টি জায়গায় ডগ স্কোয়াড তৈরি করা হবে। প্রতিটি ডগ স্কোয়াডে থাকবে চারটি সারমেয়। তাদের মধ্যে দু’টি হবে ‘ক্রাইম ট্র্যাকার’, অন্য দু’টি হবে ‘স্নিফার’। বেশি সারমেয় দেওয়া হবে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলিতে। কারণ ইদানীংকালে মাদক ও নেশার সামগ্রী উত্তরবঙ্গের করিডর দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাচার হচ্ছে। তাই সেই পাচার আটকাতে দক্ষ সন্ধানী কুকুর। প্রত্যেকটি ডগ স্কোয়াডে থাকবেন একজন করে পশু চিকিৎসক।

ভবানী ভবন সূত্রের খবর, আপাতত রাজ্য পুলিশের হাতে ৬০টি কুকুর আছে। তাদের মধ্যে ১০টি থাকে ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ ট্রেনিং সেন্টারে। অন্য কুকুরগুলি আছে বিভিন্ন জেলা, পুলিশ কমিশনারেট এবং রেল পুলিশের হাতে। কোনও জায়গায় দু’টির বেশি কুকুর নেই। নবান্ন প্রস্তাবে সম্মতি দিলে প্রত্যেক জায়গাতেই চার-পাঁচটি কুকুর থাকবে। এতে তদন্তে সুবিধা হবে। মূলত এক থেকে দু’মাসের কুকুরদের ট্রেনিং দিয়ে নিজস্ব ইউনিটে পাঠানো হয়। সেখানেই থাকবে ও তদন্তে সহযোগিতা করবে। পাবে বেতন, যা কুকুরের দেখভালের জন্য ব্যবহার হয়। তবে ল্যাব্রাডার ও জার্মান শেফার্ড গোত্রের কুকুরদের ঘ্রাণশক্তি প্রবল। যা তদন্তে সহযোগিতা করতে পারে।

spot_img

Related articles

সুপ্রিম কোর্টের ভর্ৎসনার পর বিতর্কিত বই প্রত্যাহার! ক্ষমা চাইল NCERT

সুপ্রিম কোর্টের (Supreme Court) ভর্ৎসনার পর NCERT প্রত্যাহার করে নিল সেই বিতর্কিত বই। সর্বসমক্ষে বিজ্ঞপ্তি দিয়ে ক্ষমাও চেয়েছে।...

Vanish: বৈধ ভোটারদের নামবাদের প্রতিবাদে ধর্নামঞ্চে ছবি আঁকলেন মমতা

এসআইআর করে বাংলায় বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে একটানা ধর্মতলায় ধর্নায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

ধর্নামঞ্চে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা শিখ সম্প্রদায়ের

ধর্নামঞ্চে এসে মুখ্যমন্ত্রীকে সমর্থনের বার্তা দিলেন কালীঘাট গুরুদ্বার থেকে আগত শিখ সম্প্রদায়ের প্রতিনিধি গুরবক্স সিং (Gurbaks Singh)। তিনি...

হরমুজ দিয়ে তেল রফতানি করতে দেব না, ট্রাম্পকে হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) হরমুজ দখলের হুঁশিয়ারির মাঝে পাল্টা হুমকি দিল ইরান (Iran)। তেহরান স্পষ্ট জানিয়ে...