Monday, May 11, 2026

কানে হেডফোন গুঁজে মোবাইলে ব্যস্ত, ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন যুবক

Date:

Share post:

কানে হেডফোন গুঁজে কয়েকজন বন্ধু মিলে মোবাইল গেমস খেলায় ব্যস্ত ছিল। এতটাই তারা মগ্ন ছিল যে ট্রেন আসছে নজরে পড়েনি। কানে হেডফোন থাকায় ট্রেনের দীর্ঘ হর্ন তারা শুনতে পায়নি । বলা ভাল শোনার দরকারই মনে করেননি। আর তাতেই কাল হলো। চলন্ত ট্রেনের চাকায় পিষে গিয়ে মৃত্যু হল দুজনের। সোমবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর স্টেশনের কাছে।

জানা গিয়েছে, মৃত ২ যুবকের মধ্যে একজনের নাম শৌভিক দাস। বাড়ি অশোকনগর স্টেশনের কাছে মানিকনগর কাঞ্চনপল্লি এলাকায়। অন্য যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ওই ঘটনার পর থেকে শৌভিকের সঙ্গে যে বন্ধুরা ছিল তাদের কোনো খোঁজ নেই । এটি নিছকই কোনো দুর্ঘটনা নাকি অন্য ষড়যন্ত্র তা খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...

জ্বালানি সংকট: মানলেন মোদি, দেশাত্মবোধের নামে লকডাউন পরিস্থিতি ফেরানোর বার্তা!

গোটা বিশ্বে জ্বালানি সংকট চলাকালীন ভারতের বিজেপি সরকার বারবার এই দেশে জ্বালানির সংকটের কথা অস্বীকার করার চেষ্টা চালিয়ে...

শান্তিকুঞ্জের সামনে ব্রোঞ্জের বাঘ! প্রিয় নেতার জন্য অভিনভ উপহার নিয়ে হাজির দমদমের উত্তম 

রাজনীতিতে কখনও তিনি ‘মেদিনীপুরের ভূমিপুত্র’, কখনও আবার স্রেফ ‘দাদা’। তবে তাঁর অনুরাগীদের চোখে তিনি ‘বাংলার বাঘ’। সেই আবেগকে...