Tuesday, May 19, 2026

Nykaa-র বাজারমূল্য পেরল ১ লক্ষ কোটি টাকা, বিশ্বের সেরা ধনীদের তালিকায় ফাল্গুনী নায়ার

Date:

Share post:

বিশ্বের সেরা ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন এই মহিলা। ২০১২ সালে নিজের ৫০ তম জন্মদিনের ঠিক আগেই Nykaa প্রতিষ্ঠিত করেন তিনি। এই বিউটি অ্যাপের অর্ধেক অংশীদারও এই ভারতীয় মহিলা। সেই শেয়ারের মোট মূল্য ৬৫০ কোটি টাকা। ব্লুমবার্গ বিলিয়ানেয়র ইন্ডেক্সের মতে Nykaa প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার (Falguni Nayar) ভারতে সবথেকে স্বপ্রতিষ্ঠিত ধনী মহিলা।

Nykaa-এর প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার বুধবার ভারতের সপ্তম মহিলা বিলিয়নেয়ার হয়ে উঠেছেন। শেয়ার বাজারে প্রথমবার পা রাখার পর Nykaa-র বাজারমূল্য ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। শেয়ার বাজারে বাজিমাত করেছে FSN ই-কমার্স ভেঞ্চার্স, Nykaa এবং Nykaa fashion চেনের অপারেটর৷ এদিন Nykaa-এর স্টক ৮২ শতাংশ প্রিমিয়াম দরে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) ২,০০১ টাকা এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে (NSE) ২,০১৮ টাকায় তালিকাভুক্ত হয়েছে সংস্থাটির শেয়ার।

আরও পড়ুন-ত্রিপুরা পুরভোট: গেরুয়া সন্ত্রাসের বাতাবরণে বিশেষ টিম তৃণমূলের, বৃহস্পতিবার যাচ্ছেন কুণাল-শান্তনু

Nykaa প্রতিষ্ঠা করার আগে ফাল্গুনী নায়ার দেশের প্রথমসারির একটি ব্যাঙ্কে উচ্চ পদে কর্মরত ছিলেন। Nykaa আসার পর থেকেই মহিলাদের প্রসাধনী সামগ্রী কেনার সংজ্ঞাটাই বদলাতে থাকে। এ প্রসঙ্গে ফাল্গুনী বলেন “আমাদের অনেক দীর্ঘ পথ যেতে হবে।” ভারতে মহিলারা ছাড়াও বহু পুরুষই Nykaa থেকে প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী কিনে থাকেন।

ফাল্গুনী দু’টি পারিবারিক ট্রাস্ট এবং অন্য সাতটি প্রবর্তক সংস্থার মাধ্যমে Nykaa-র শেয়ারের মালিক। তাঁর মেয়ে ও ছেলে নাইকার বিভিন্ন ইউনিট চালায়।

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...