Saturday, June 6, 2026

Srabanti issue: ‘অঢেল’ টাকা দেওয়া হয় শ্রাবন্তীকে! তথাগতর অভিযোগের সিবিআই তদন্ত চাইলেন কুণাল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই একে একে পাপড়ি ঝরছে পদ্ম শিবিরের। রীতিমতো সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট দিয়ে বৃহস্পতিবার বিজেপি (Bjp) ছাড়া অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Shabanti Chatterjee)। তা নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যায়। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে একের পর এক টুইট (Tweet) করেন বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। বেশ কিছু টুইট শালীনতার মাত্রা ছাড়ায়। তবে তাঁর অভিযোগ, ভোটের আগে প্রচুর টাকা নিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই অভিযোগ সামনে আসতেই পাল্টা আক্রমণ করেছে তৃণমূল (Tmc)। দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) এই অভিযোগের ইডি-সিবিআই তদন্তের দাবি করেন।

তথাগত তাঁর টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন, শ্রাবন্তীর মতো অভিনেত্রী যাঁদের বিজেপির সঙ্গে বা তার মতাদর্শের সঙ্গে কোনো মিল নেই, তাঁদের অঢেল টাকার বিনিময় দলে নেওয়া হয়েছিল এবং টিকিট দেওয়া হয়েছিল। তাঁরা হেরে গিয়ে দলকে হেয় করেছেন। এখন তাঁরা ছেড়ে গেলে এত আলোচনার কী আছে?

এই টুইটের মোক্ষম জবাব দেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, শ্রাবন্তী ইস্যুতে তথাগত রায় বলছেন, ভোটের আগে অনেককে দলে নিতে অপরিসীম টাকা ব্যবহার করা হয়েছিল। এই নিয়ে অবিলম্বে ED-CBI তদন্ত হোক। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্যপাল, বর্ষীয়ান নেতা যখন টাকা লেনদেনের কথা বলছেন তখন তাই নিয়ে PMLA অনুযায়ী তদন্ত হোক।

 

আরও পড়ুন:স্বরাষ্ট্রসচিবের রাজ্য সফরের দিনেই কোচবিহার সীমান্তে বিএসএফের গুলি, মৃত ৩

বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপিতে যাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ছিল তৃণমূল। তারা আগেই বলেছিল, দ্রুতই মোহভঙ্গ হয়ে ফিরে আসবেন দলত্যাগীরা। সে কথাই সত্যি হচ্ছে। যারা তৃণমূল ছেড়ে গিয়েছিলেন বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সরাসরি যুক্ত না থেকেও বিজেপিতে যোগ দিয়েছিলেন, ভোটের পর এখন সবাই বিজেপি ছেড়ে দিচ্ছেন। অনেকেই ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন। এবার তাঁদের টাকা লেনদেন নিয়ে তথাগত যে বিস্ফোরক অভিযোগ করছেন তার তদন্ত হয় কি না সেটাই দেখার।

 

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...