Wednesday, May 27, 2026

India vs NewZealand Test: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট দল ঘোষণা করল ভারত, নেতৃত্ব দেবেন রাহানে

Date:

Share post:

নিউজিল্যান্ডের ( New Zealand )বিরুদ্ধে টেস্ট (Test) দল ঘোষণা করল ভারত ( India)। প্রথম টেস্টে দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে ( ajinkya rahane)। প্রথম টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে ( virat kohli)। এদিকে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মাকে। দলে ফিরলেন ঋদ্ধিমান সাহা। উইকেটরক্ষক হিসেবে ডাক পেলেন শ্রীকর ভরতও।  বিশ্রামে পাঠানো হয়েছে ঋষভ পন্থকে।

কয়েক দিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। শুক্রবার কিউইদের বিরুদ্ধে দুই টেস্টের জন্য দল নির্বাচিত করল ভারত নির্বাচকরা। দলে একাধিক ক্রিকেটারকে এই সিরিজের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে। বিশ্রামে পাঠানো হয়েছে যশপ্রীত বুমরাহ এবং মহম্মদ শামিকেও। বিরাট কোহলি প্রথম টেস্টে খেলবেন না। তবে দ্বিতীয় টেস্টে ফিরে এসে নেতৃত্বের দায়িত্ব নেবেন তিনি। পেসারদের মধ্যে দলে রয়েছেন ইশান্ত শর্মা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা এবং উমেশ যাদব। এছাড়াও দলে রয়েছেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প‍্যাটেল এবং জয়ন্ত যাদব।

২৫ নভেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। কানপুরে হবে সেই ম্যাচ। দ্বিতীয় টেস্ট হবে মুম্বইয়ে ৩ ডিসেম্বর থেকে।

একনজরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট দল: অজিঙ্কা রাহানে ( অধিনায়ক), চেতেশ্বর পূজারা (সহ অধিনায়ক), কেএল রাহুল, ময়াঙ্ক আগরওয়াল, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা ( উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, আর অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব , ইশান্ত শর্মা, উমেশ যাদব , মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা ।

আরও পড়ুন:Babar Azam: অস্ট্রেলিয়ার কাছে ম‍্যাচ হারের পর বিশেষ বার্তা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের

Related articles

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, তদন্তে কলকাতা পুলিশের হোমিসাইড শাখা

বহুতলের ছাদ থেকে পড়ে গুরুতর আহত চলচ্চিত্র পরিচালক (Film Director) অনীক দত্ত (Anik Dutta)। বুধবার, দুপুরে দক্ষিণ কলকাতার...

২২ জুন পেশ বাজেট, ‘সংকল্প পত্র’-এর প্রতিশ্রুতি পূরণের আশায় রাজ্যবাসী

আগামী বিধানসভা অধিবেশনেই পেশ হবে রাজ্য বাজেট(State Budget)। ভোট থাকায় এবছর ফেব্রুয়ারির বাজেট অধিবেশনে অন্তবর্তীকালীন বাজেট পেশ করেছিল...

বড় বিপদের আশঙ্কা! লেকটাউন থেকে মেসির মূর্তি সরাতে তৎপর প্রশাসন

কলকাতায় যত কাণ্ড মেসি মূর্তি(Lionel Messi statue )ঘিরেই। কয়েকদিন আগেই যুবভারতীর সামনে থেকে মূর্তিটি সরিয়ে ফেলা হয়েছিল, এবার...

আজ কলকাতায় কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়-বৃষ্টিতে সামান্য কমতে পারে তাপমাত্রা! 

তীব্র গরমের মাঝেই আজ কলকাতায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির দেখা মিলতে পারে। সঙ্গে চলবে কালবৈশাখীও। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather...