Thursday, June 4, 2026

Assembly Election Expenditure: বাংলাতেই বিজেপি-র খরচ ১৫১ কোটি ! পাঁচ রাজ্যে বিধানসভা ভোটে মোট ২৫২ কোটি

Date:

Share post:

কেন্দ্রের শাসক দল বিজেপি চলতি বছর হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে যে বিপুল পরিমাণ টাকা খরচ করেছে তার হিসাব প্রকাশ্যে। পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরি— এই পাঁচ রাজ্যে ভোটের জন্য মোট ২৫২ কোটি টাকা খরচ করেছে বিজেপি। এই টাকার ৬০ শতাংশই ব্যবহার করা হয়েছিল তৃণমূল কংগ্রেস সরকারকে এ রাজ্য থেকে উৎখাত জন্য।
নির্বাচন কমিশনকে যে হিসাব দিয়েছে বিজেপি তাতে দেখা যাচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে তারা খরচ করেছে ২৫২ কোটি ২ লক্ষ ৭১ হাজার ৭৫৩ টাকা। এর ৬০ শতাংশ টাকা বিজেপি খরচ করেছিল পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের আশায়। এ রাজ্যে বিজেপি খরচ করেছিল প্রায় ১৫১ কোটি টাকা। যেখানে একই সময়ে ভোট হওয়া বাকি চারটি রাজ্যে মিলিত ভাবে খরচ হয়েছিল ১০১ কোটি। আসলে নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই এ রাজ্যে ঘাঁটি গেড়়েছিলেন বিজেপি-র শীর্ষ নেতৃত্বের একাংশ। এর সঙ্গে বাড়তি ছিল বিজেপি শীর্ষ নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি।

অসমে ক্ষমতা ধরে রাখার জন্য স খরচ করা হয়েছে ৪৩ কোটি ৪১ লক্ষ টাকা। উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ক্ষমতা ধরে রাখতে পেরেছেন নরেন্দ্র মোদি-অমিত শাহের দল। কেরল থেকে বামেদের উৎখাত করতেও চেষ্টা চালিয়েছিল বিজেপি। খরচ করেছিল ২৯ কোটি ২৪ লক্ষ টাকা। কিন্তু দক্ষিণের এই রাজ্যে খাতা খুলতে পারেনি বিজেপি। তামিলনাড়ুতে গত নির্বাচনে এআইএডিএমকে-র থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে ডিএমকে। বিজেপি মাত্র ২.৯ শতাংশ ভোট পেয়েছে দক্ষিণের ওই রাজ্যে। সেখানে তারা খরচ করেছিল ২২ কোটি ৯৭ লক্ষ টাকা। পুদুচেরীতে ৪ কোটি ৭৯ লক্ষ টাকা নির্বাচনে খরচ করেই ক্ষমতা দখল করেছে বিজেপি। এই খরচের বহর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Related articles

ঋতব্রতর বহিষ্কার বৈধ নয়: কেন্দ্রীয় মন্ত্রীদের পাশে নিয়ে কেন বললেন স্পিকার রথীন্দ্র বসু!

সাদা কাগজে লেখা বহিষ্কৃত তৃণমূল বিধায়কের লেখা আবেদনের ভিত্তিতে তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়া পরে এখন "ঋতব্রতর বহিষ্কার...

নেভা চুক্তিতে স্বাক্ষর: ডিজিটাল বিধানসভার পথে পশ্চিমবঙ্গ, আগের সরকারকে নিশানা স্পিকারের

অবশেষে জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (National e-Vidhan Application) বা নেভা প্রকল্পে আনুষ্ঠানিকভাবে যুক্ত হল পশ্চিমবঙ্গ বিধানসভা (Wst Bengal Assembly)।...

সই-জাল কাণ্ডে ব্যাঙ্কশাল আদালতে অরূপ রায়-সহ তৃণমূল বিধায়করা

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে সই-জাল কাণ্ডে (Signature Forgery Case) তোলপাড় রাজ্য রাজনীতি। বুধবারই বিধানসভায় ৫৮ জন বিধায়কের...

কুর্শিতে বসেই নজরে ‘যুব যুগ’: পড়ুয়াদের বিনামূল্যে বাস পরিষেবা, ৫৬ হাজার সরকারি চাকরি

বুধবারেই কর্নাটকের (Karnataka) মসনদে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ডি কে শিবকুমার (D K Shivkumar)। পরদিনই রাজ্যের যুবসমাজ ও...