Monday, March 16, 2026

রাতের কলকাতায় ফের শ্লীলতাহানি, গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

ফের রাতের শহরে শ্লীলতাহানি। এবার অভিযোগের তির এক অ্যাপ ক্যাব(Cab) চালকের বিরুদ্ধে। অভিযোগ বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা নাগাদ স্কুটি চেপে এক মহিলা বাড়ি ফেরার পথে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ওই চালক। কর্মরত মহিলাটি ওই সময় সল্টলেক(Saltlake) সেক্টর ফাইভ থেকে বাড়ি ফিরছিলেন। গাড়িতে ৩ থেকে ৪ জনকে নিয়ে বেলাগামভাবে গাড়ি চালাচ্ছিল ওই ক্যাব চালক।বেহালা জেমস লং সরণি(James Long Sarani) ও সত্যেন্দ্র রায় রোড(Satyendra Roy Road) ক্রসিংয়ের কাছে হঠাৎই গাড়িটি মহিলার স্কুটির সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়ে। চালককে  ঠিক করে গাড়ি চালাতে বলাতেই মহিলাটিকে সে গালিগালাজ করতে থাকে। কটূক্তিও করে।এরপর গাড়ি থেকে অভিযুক্ত চালক নেমে এসে মহিলাকে ধাক্কা দেয় বলে অভিযোগ।এমনকি মহিলার স্কুটিটিও লাথি মেরে ফেলে দেয় সে। মহিলাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।

 

আরও পড়ুন:Srabanti issue: ‘অঢেল’ টাকা দেওয়া হয় শ্রাবন্তীকে! তথাগতর অভিযোগের সিবিআই তদন্ত চাইলেন কুণাল

নির্যাতিতা ওই মহিলাটি ১০০ ডায়াল করে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে পৌঁছয় বেহালা থানার পুলিশ(Behala Police Station)। বেগতিক দেখে গাড়ি নিয়ে সেখান থেকে চম্পট দেয় ওই ক্যাব চালক। তার বিরুদ্ধে বেহালা থানায় শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ দায়ের করা হয়। এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ ওই ক্যাব চালককে গ্রেফতার করে।

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...