Saturday, March 14, 2026

Sanjib Bandyopadhyay : মাদ্রাজ থেকে মেঘালয় হাই কোর্টে আচমকা বদলি বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

Date:

Share post:

মাদ্রাজ হাই কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়কে (Sanjib Bandyopadhyay) আচমকাই সরিয়ে দেওয়া হল মেঘালয় হাই কোর্টে। যদিও কী কারণে এই সিদ্ধান্ত তা জানানো হয়নি । এরই প্রতিবাদে একযোগে বিরোধিতায় সামিল হয়েছেন মাদ্রাজ হাইকোর্টের অন্য বিচারপতি ও আইনজীবীরা । মাদ্রাজ হাইকোর্টের আইনজীবীরা এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমণা ও কলেজিয়ামের অন্য সদস্যদের কাছে প্রশ্ন রেখেছেন। মাদ্রাজ হাই কোর্টের ২৩৭ জন আইনজীবী প্রধান বিচারপতি-সহ কলেজিয়ামের সদস্যদের চিঠি লিখে এর কারণ সবিস্তারে জানতে চেয়েছেন । তাদের দাবি বিচারপতিকে বদলি করে দেওয়ার কারণ আদালতের বারের সদস্য বা আইনজীবীদেরও জানার অধিকার রয়েছে।

চলতি বছরের জানুয়ারিতেই কলকাতা হাই কোর্ট থেকে মাদ্রাজ হাই কোর্টে গিয়ে প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করেছিলেন সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজিয়েট স্কুল ও দার্জিলিংয়ের সেন্ট পল’স স্কুলের এই প্রাক্তনী নানা বিষয় নিয়ে একাধিকবার বিভিন্ন মামলার ক্ষেত্রে কেন্দ্র সরকারের বিরোধিতা করেছেন । তার সেই সিদ্ধান্তের জন্য এই হঠাৎ বদলে কী না তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...