Friday, June 26, 2026

Uttarpradesh: লক্ষ্য ২০২২, কে করবে সরকার? কী বলছে সমীক্ষা

Date:

Share post:

উত্তরপ্রদেশের রাজনীতিতে এখন প্রবল টানাপোড়েন। ২০২২-এ যোগীর রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু বিধানসভা নির্বাচনের পর সেটা আদৌ যোগী রাজ্যে থাকবে তো? জোরদার প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলি।শাসকদল বিজেপির (Bjp) হয়ে প্রচারে যাচ্ছেন কেন্দ্রীয় নেতৃত্ব।

হাত গুটিয়ে বসে নেই কংগ্রেসও (Congress)। রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)-সহ প্রচারে যাচ্ছেন অন্যরা। রয়েছেন অখিলেশ যাদবের (Akhilesh Yadav) এবং মায়বাতীর (Mayabati)। পাশাপাশি, আঞ্চলিক ছোটো দলগুলিও ভো‌টের ময়দানে নেমে পড়েছে।

আরও পড়ুন:Pattoto price: আলুর দাম নিয়ন্ত্রণে ৩০ নভেম্বরের মধ্যে সারা রাজ্যের হিমঘর খালি করার নির্দেশ

সি-ভোটার এবং এবিপি নিউজের সমীক্ষা চালিয়েছে।
এক নজরে উত্তরপ্রদেশের ভোটের ট্রেন্ড

মোট আসন- ৪০৩

কার ঝুলিতে কত আসন?

বিজেপি+ ২১৩-২২১
এসপি+ ১৫২-১৬০
বিএসপি ১৬-২০
কংগ্রেস ৬-১০
অন্যান্য ২-৬

শতাংশ হিসেবে কে কত ভোট পেতে পারে?

বিজেপি+ ৪১ শতাংশ‌
কংগ্রেস ৯ শতাংশ
এসপি + ৩১ শতাংশ‌
বিএসপি ১৫ শতাংশ
অন্যান্য ৪ শতাংশ

মুখ্যমন্ত্রী হিসেবে পছন্দের তালিকায় কে কে?

যোগী আদিত্যনাথ – ৪১ %
অখিলেশ যাদব – ৩২ %
মায়াবতী – ১৬ %
প্রিয়ঙ্কা গান্ধী – ৫ %
জয়ন্ত চৌধুরী – ২ %
অন্যান্য- ৪ %

৯ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত সমীক্ষাটি চলেছে। সমীক্ষকদের মতে, এতে ত্রুটির হার কমবেশি ৩ থেকে কমবেশি ৫ শতাংশ।

তবে ভোটের আগে সমীক্ষার ফল অনেক সময় ঘুরে যেতে দেখা গিয়েছে। তাছাড়াও যেভাবে পদ্ম শিবিরের ঘাড়ে নিশ্বাস ফেলছে সমাজবাদী পার্টি। সেখানে যোগী সরকার কতটা স্বস্তিতে আছে তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

 

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...