Friday, June 19, 2026

Gujrat:বড়সড় সাফল্য! জঙ্গি দমন শাখার হাতে উদ্ধার কয়েক কোটি টাকার মাদক, গ্রেফতার ৩

Date:

Share post:

বড়সড় সাফল্যের মুখ দেখল গুজরাটের জঙ্গি দমন শাখা (Gujrat Anti Terrorist Squad)। রবিবার গভীর রাতে গুজরাটের মোরবি জেলায় অভিযান চালিয়ে ১২০ কেজি মাদক-সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করল তারা। সরকারি সূত্রের খবর, উদ্ধার হওয়া মাদকের দাম কয়েক কোটি টাকা।

আরও পড়ুন:Manipur: মনিপুরে বিপুল অস্ত্র ভাণ্ডারের হদিশ পেল ভারতীয় সেনা

গোপন সূত্রে খবর পেয়ে গুজরাটের কচ্ছ এলাকার নভলাখি বন্দরের নিকট জিঞ্জুদা গ্রাম থেকে ১২০ কেজি মাদক সহ ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে এটিএফ ও স্থানীয় পুলিশ।এই সাফল্যের প্রশংসা করেছেন গুজরাটের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সংভি (Harsh Sanghbhi)। টুইটে তিনি বলেন, “গুজরাট পুলিশ আরও একটি কৃতিত্বের নিজের স্থাপন করল। মাদকের বিরুদ্ধে লড়াইয়ে গুজরাট পুলিশ সামনে থাকে দাঁড়িয়ে নেতৃত্ব দিচ্ছে। গুজরাটের জঙ্গি দমন শাখার উদ্ধার করা ১২০ কেজি মাদক তারই প্রমাণ।”

প্রসঙ্গত আজই কলকাতা পুলিশের{(Kolkata Police) দুঁদে গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে ডন নান্টি। তার ছায়াসঙ্গী আবদুল হোসেন ওরফে বিলালকেও গ্রেফতার করেছে পুলিশ। বাগনান থেকে কলকাতা পুলিশ তাদের গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...