Saturday, May 16, 2026

Fire:ফের ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত স্যামসাংয়ের সার্ভিস সেন্টার

Date:

Share post:

ফের বিধ্বংসী অগ্নিকণ্ড মুম্বইয়ের (Mumbai) কাঞ্জুরমার্গে। সোমবার রাতে কাঞ্জুরমার্গে স্যামসংয়ের (Samsung) সার্ভিস সেন্টারে আগুন লাগে। দমকলের আটটি ইঞ্জিন ও চারটি ওয়াটার ট্যাঙ্কার দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগুনের তীব্রতা বেশি থাকায় প্রাথমিক ভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গিয়েছে সোমবার রাত ৮টা বেজে ৪৫ মিনিট নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে। গভীর রাতেও আগুনের ফুলকি দেখা দেয় ওই সার্ভিস সেন্টার থেকে। সংস্থার ইলেকট্রনিক্স বস্তুর অনলাইন ডেলিভারির জন্য যে সমস্ত অর্ডার আসত, তা এই সার্ভিস সেন্টারে রাখা হয়।এছাড়াও সার্ভিস সেন্টারের পাশেই বস্তি ছিল। ফলে বিপদের আশঙ্কায় শুধু দমকলের ইঞ্জিনই নয়, জলের ট্যাঙ্কারও আনা হয়। এই আগুন লাগার ফলে বেশ রড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন কর্মীরা। যদিও সেই ক্ষতির পরিমাণ কতটা তা এখনও স্পষ্ট নয়। কী ভাবে এই আগুন লাগল তাও খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশের আধিকারিক জানান, এটি মূলত ইন্ডাস্ট্রিয়াল এলাকা । শুধু স্যামসংয়ের সার্ভিস সেন্টারই নয়, একই জায়গায় আরও তিন সংস্থার গুদাম রয়েছে। সবথেকে তাৎপর্যপূর্ণ এখানে একটি নামজাদা ভোজ্যতেল সংস্থারও গুদাম রয়েছে।ফলে বেশ বড়সড় বিপদ হতে পারতো।


Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...