Friday, June 26, 2026

Manipur Terror Attack: গান স্যালুটে চিরবিদায়, বীর সৈনিককে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় গ্রামবাসীদের

Date:

Share post:

সকাল থেকেই পুলিশ ছেয়ে গিয়েছিল গোটা এলাকা। বেলা বাড়তেই সমস্ত গ্রামবাসীরা এসে ভিড় করল মাঠে। মণিপুরে জঙ্গি হামলায় (Manipur Terror Attack) নিহত শহিদ জওয়ান শ্যামল দাসকে শেষ দেখা দেখতে আট থেকে আশি, সকলেই মাঠে জড়ো হয়েছিলেন। মণিপুরে জঙ্গিহামলায় (Manipur Terror Attack) নিহত সেনা জওয়ান শ্যামল দাসের মরদেহ প্রথমে এসে পৌঁছয় পানাগড় বায়ুসেনা ছাউনিতে। মুর্শিদাবাদের (Murshidabad) কান্দি (Kandi) মহকুমার নবগ্রামের বাসিন্দা শ্যামল দাসের মরদেহ গতকাল, রবিবারই তাঁর পৈতৃক ভিটায় পাঠানোর কথা ছিল। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রবিবার বায়ুসেনার কোনও বিমানই আকাশে উড়তে পারেনি।

সোমবার বেলা এগারোটা নাগাদ মরদেহ নিয়ে বিশেষ একটি বিমান এসে পৌঁছয় পানাগড়ের (Panagarh) বায়ুসেনা ঘাঁটিতে। সেখানেই বায়ুসেনা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে শহিদ শ্যামল দাসকে এক ভাবগম্ভীর পরিবেশে গান স্যালুট ও গার্ড অফ অনার প্রদান করা হয়। মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর পর কফিনবন্দি দেহ মুর্শিদাবাদের উদ্দেশে রওনা হয়ে যায়।

আরও পড়ুন-বিজেপিতে ১ লাখে পুরভোটের টিকিট! সুকান্ত-দিলীপ ঘনিষ্ঠ অডিও সংলাপের দুই নেতাই

শহিদ শ্যামল দাসকে শ্রদ্ধা জানাতে পানাগড়ের বিভিন্ন রাস্তায় স্থানীয় মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন। বীর সেনানীর কফিনে অনেকেই দূর থেকে ছুঁড়ে দেন ফুল। বহু মানুষকে শহিদের উদ্দেশে চোখের জল ফেলতে দেখা যায়।  পরে শ্যামলের কফিনবন্দী দেহ গিয়ে পৌঁছয় মুর্শিদাবাদের কান্দি মহকুমার কীর্তিপুর গ্রামে। সেখানেই তাঁর বাড়ি। কফিন পৌঁছতেই এলাকাবাসী ভেঙে পড়েন শেষ শ্রদ্ধা জানাতে। শোকার্ত বাড়ির লোকেদের সান্ত্বনা দিতে দেখা যায় অনেককে। তার আগেই জঙ্গিপুরের সাংসদ তথা জেলা তৃণমূল (TMC) সভাপতি খলিলুর রহমান (Khalilur Rahman) শহিদের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। তিনি ৫০ হাজার টাকার চেক তুলে দেন। বাড়ি থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় শ্মশানে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর আধিকারিকদের উপস্থিতিতে শেষকৃত্যসম্পন্ন হয়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...